আজকের তারিখ- Thu-16-04-2026

চিলমারীতে শিক্ষক সমাজের কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের উপজেলা কমিটি অনুমোদিত হয়েছে।৪বছর মেয়াদী এ কমিটিতে দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন একেএম মোখলেছুর রহমান মাসুম।সর্বসম্মতিক্রমে গঠনকৃত কমিটিটি বৃহস্পতিবার (১৬এপ্রিল) কেন্দ্রিয় কমিটি কর্তৃক অনুমোদিত হয়েছে।
জানা গেছে, চিলমারী উপজেলার প্রাথমিক শিক্ষক সমাজকে একত্রিত করার লক্ষ্যে ২০২১ সালে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠন করা হয়। বর্তমানে এটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত রমজান মাসে জেলা কমিটির আদেশে চিলমারী উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষনা করে দ্বিতীয় মেয়াদের জন্য ৯৩সদস্যের একটি নতুন কমিটি গঠন পূর্বক অনুমোদেনের জন্য কেন্দিয় কমিটিতে প্রেরণ করা হয়। আজ বৃহস্পতিবার কেন্দ্রিয় কমিটি কর্তৃক উপজেলা কমিটিটি অনুমোদিত হয়। আগামী ৪বছরের জন্য অনুমোদনকৃত কমিটিতে সভাপতি পদে থানাহাট ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম মোখলেছুর রহমান মাসুমকে সভাপতি,মো.রবিউল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি,মোখলেছুর রহমানকে সাধারণ সম্পাদক ও আব্দুস সালাম সরকারকে সাংগঠণিক সম্পাদক করে ৯৩সদস্যের নাম স্থান পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )