আজকের তারিখ- Wed-22-04-2026
 **   চিলমারীতে “কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের” কর্মশালা অনুষ্ঠিত **   কুড়িগ্রামে বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার **   উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান **   ‎চিলমারীতে “এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা” ও কলম বিতরণ **   আজ থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু **   স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন **   তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা **   কুড়িগ্রামে দেড় সহস্রাধিক কেন্দ্রে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু- **   তরুণ প্রজন্মকে ‘হুজ হু’ সম্মাননা উৎসর্গ করলেন ববিতা **   বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে এক কুলি শ্রমিকের উদ্যোগে নির্মিত কাঠের সেতুতে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে চলা স্থানীয় মানুষের দুর্ভোগের অবসান হয়েছে।
জানা গেছে, উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল করিম। তি‌নি নিজের ২৫ বছরের সঞ্চয়, মোটরসাইকেল বিক্রির টাকা ও ঋণ মিলিয়ে প্রায় তিন লাখ টাকা ব্যয়ে বুড়ি তিস্তা নদীর ওপর ১২০ ফুট দীর্ঘ একটি কাঠের সেতু নির্মাণ করেন।
স্থানীয়রা জানান, উলিপুর রেল‌স্টেশ‌নের পা‌শে ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযোগী রেলসেতুর ওপর দিয়ে চলাচল করতে হতো। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি ও ভোগান্তির মধ্যে থাকতে হতো। নতুন সেতুটি নির্মাণের ফলে এখন নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত হয়েছে। এতে আশপাশের ক‌য়েক গ্রামের মানুষ উপকৃত হচ্ছেন।
স্থানীয়রা ব‌লেন, আগে এই পথে চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য। বিশেষ করে শিক্ষার্থী, অসুস্থ রোগী ও শ্রমজীবী মানুষের জন্য এটি ছিল বড় ভোগান্তির কারণ। বর্তমানে সেতুটি চালু হওয়ায় তাদের চলাচল অনেক সহজ হয়েছে।
গত ১৭ এপ্রিল আব্দুল করিমের মায়ের মাধ্যমে সেতুটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সেতুর নিচে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সহস্রা‌ধিক মানুষ উপস্থিত ছিলেন।
এ বিষ‌য়ে আব্দুল করিম ব‌লেন, এখা‌নে রেল ব্রিজ‌টি খুবই ঝু‌ঁ‌কিপূর্ণ। আমি মা‌ঝে ম‌ধ্যে এসে দে‌খি এদিক দি‌য়ে মানুষের চলাচল কর‌তে খুব অ‌সু‌বিধা হয়। অ‌নেক সময় ব্রিজ‌ থে‌কে মানুষ প‌ড়ে যায়। অ‌নেক জনপ্রতিনি‌ধি আস‌ছে-গে‌ছে, কিন্তু উদ্যোগ নেয়‌নি। তা‌ই এটা আমার অ‌নেক দি‌নের সাধনা এখা‌নে এক‌টা ‌ব্রিজ দিব। এ জন‌্য কু‌লির টাকা, একটা খা‌সি বি‌ক্রি, শ‌খের মোটরসাইকেল বি‌ক্রি ও ঋণের টাকা দিয়ে ব্রিজ‌টি ক‌রে‌ছি।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )