আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

উলিপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, উলিপুর: “কন্যা শিশুর অগ্রযাত্রা,দেশের জন্য নতুন মাত্রা ” স্লোগানে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় আরডিআরএস বাংলাদেশ এর বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের সমন্বয়ে উলিপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সভা কক্ষে কুইজ,বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আরডিআরএস বাংলাদেশের বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের ‘বাল্যবিবাহ মেয়ে শিশুর ভবিশ্যত উন্নয়নের একমাত্র অন্তরায়’ বিষয় বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন হযরত ফাতিমা পৌর বালিকা উচ্চ বিদ্যালয় ও উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
পরে উলিপুর উপজেলা ভূমি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির এর সভাপতিত্বে আলোচনা সভায় বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আরিফুজ্জামান আরিফ, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান আলী, উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা, মোঃ শাখাওয়াত হোসেন, সামসুন্নাহার, প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা কন্যা শিশুদের স্বাবলম্বী করে গড়ে তুলতে অবিভাবকদের দায়িত্ব, সচেতন ও করণীয় নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।
পরে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )