আজকের তারিখ- Tue-17-03-2026
 **   পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪০০ **   দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী **   ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ **   প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির **   ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ **   ট্রাম্পের সহায়তার ডাকে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না **   আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী **   চিলমারীতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহাসিক অষ্টমী স্নান মেলা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত **   চিলমারীতে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)” ২য় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   উলিপুরের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বাঁধের কাজ চলমান

নির্বাচন নিয়ে শিগগিরই অবস্থান জানাবেন নিপুণ

বিনোদন ডেস্ক: আগামী অক্টোবরেই শেষ হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ। সব কিছু ঠিক থাকলে ওই মাসে কিংবা নভেম্বরেই হতে পারে নতুন নির্বাচন। আর এতে কারা অংশগ্রহণ করবেন, তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। শোনা যাচ্ছে, এই নির্বাচনে শাকিব খান ও নায়িকা নিপুণ মিলে একটি প্যানেল গঠন করছেন। আরেকটি প্যানেলে থাকতে পারেন ডিপজল ও মিশা সওদাগর।
গুঞ্জনটি সত্য কিনা, তা জানার জন্য ঢাকা পোস্ট থেকে নায়িকা নিপুণের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি এখনই কিছু জানাতে চাননি। বললেন, ‘আগামী মাসে এ ব্যাপারে বিস্তারিত জানাব। সে পর্যন্ত অপেক্ষা করুন।’
শাকিব খান এর আগে টানা তিনবার শিল্পী সমিতির সভাপতি ছিলেন। ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এই সংগঠনটির মুখ্য নেতা ছিলেন তিনি। মাঝে কয়েক বছর তিনি সমিতির নির্বাচন থেকে নিজেকে দূরে রাখেন। পুনরায় তার ফেরার খবর শুনে নড়েচড়ে বসছেন বর্তমান কমিটির সদস্যরাও। কারণ শাকিব অংশ নিলে তাকে টপকে জয় পাওয়া অনেক বেশি কঠিন হয়ে যাবে যে কারোর জন্য।
বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, শাকিব ও নিপুণের প্যানেলে থাকতে পারেন চিত্রনায়িকা মৌসুমী, পূর্ণিমা, নায়ক ফেরদৌস, নিরবসহ অনেকেই। এমনকি বর্তমান কমিটির সভাপতি মিশা সওদারগরও নাকি ভিড়তে পারেন শাকিবের সঙ্গে। তবে বড় কোনো পদে নয়, তাকে পাওয়া যাবে কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে।
অন্যদিকে জায়েদ খানের সঙ্গে নাম শোনা গেলেও নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবছেন না ডিপজল। তিনি বলেছেন, কেবল শিল্পী সমিতি নয়, কোনো নির্বাচনেই আর অংশ নেবেন না। শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই খল অভিনেতা।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )