আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

বয়স্ক ভাতার কার্ড পেলেন গোলাপী বেওয়া

নুরবক্ত আলী, উলিপুর থেকেঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলা সমাজসেবা অফিসারের হস্তক্ষেপে বয়স্ক ভাতার কার্ড পেলেন বিধবা গোলাপী বেওয়া।
উপজেলা সমাজসেবা অফিসারের নিজ কার্যালয়ে বুধবার (১০ নভেম্বর) সকালে বিধবা গোলাপীর হাতে বয়স্ক ভাতার কার্ডটি তুলে দেন উলিপুর উপজেলা সমাজসেবা অফিসার মো: মশিউর রহমান।
খোজ নিয়ে জানা যায়, উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগাড়ী গ্রামের মৃত আব্দুল গণির (প্রতিবন্ধি) সহধর্মিনী গোলাপী বেওয়া। চার ছেলে ও চার মেয়ে নিয়ে ছিলো তাদের পরিবার।
গত ২০১০ইং সালে মৃত্যু হয় প্রতিবন্ধি আব্দুল গনির। স্বামী মারা যাওয়ার পর দুই ছেলে বিভিন্ন জায়গা চলে যায়। ছেলে-মেয়েদের অভাবের সংসারে জায়গা হয়নি গোলাপী বেওয়ার। অভাব অনটনে দিনযাপন করে আসছে গোলাপী বেওয়া।
এবিষয়ে গোলাপী বেওয়া বলেন, আমার স্বামীর মৃত্যুর পর আমি অনেকেরে কাছে গিয়েও পাইনি কোন কার্ড। সবাই করে দেবেন বলে আশার বাণী শুনিয়েছেন। কিন্তু কোন ফল হয়নি।
এবিষয়ে কথা হয় উপজেলা সমাজসেবা অফিসার মশিরউর রহমানের সাথে তিনি বলেন, গোলাপী বেওয়ার বিষয়টি জানার পর খোজ খবর নিয়ে বয়ষ্ক ভাতার কার্ডটি তার হাতে তুলে দেয়া হয়। একই সময়ে বয়স্কভাতার র্কাড হাতে তুলে দেন একই এলাকার হাজেরা বেওয়া ও ধরনীবাড়ীর তছলিম উদ্দিনকে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )