• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Headline
সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী ‘নজর যেন না লাগে’ বললেন মিলন ও পূজা ভূরুঙ্গামারীতে শ্যালো ইঞ্জিন চালিত ধানবোঝাই ভটভটি উল্টে আকবর আলী নামে এক চালকের মৃত্যু কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত হতে পারে সেমিকন্ডাক্টর শিল্প: প্রধানমন্ত্রী চিলমারীতে “কেয়ারগিভিং- সম্ভাবনাময় পেশা ও ক্যারিয়ার” নিয়ে আলোচনা অনুষ্ঠিত তিস্তার ভাঙন ঠেকাতে কুড়িগ্রামে  জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন কুড়িগ্রামের নাককাটিহাটে হাঁসের মাংসের হোটেলে ৮ হাজার টাকা অর্থদন্ড

চিলমারীতে “চাঞ্চল্যকর শিশু আয়শা সিদ্দিকা” হত্যার মুল আসামি গ্রফতার

Reporter Name / ২৫৯ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে “চাঞ্চল্যকর শিশু আয়শা সিদ্দিকার” হত্যার আসামিকে গ্রফতার করেছেন, চিলমারী মডেল থানার পুলিশ। আজ শুক্রবার (১ মে) ভোর ৪ টার দিকে মাচাবান্দা গ্রামের নিজ বাড়ী থেকে আসামিদের গ্রফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হলেন, উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্ধার (শাহাপাড়া) রাশেদুল ইসলাম, আপেলের স্ত্রী কহিনুর বেগম (২৬) এবং মঞ্জু মিয়ার ছেলে রাশেদুল ইসলাম আপেল (৩০)। তারা উভয়েই স্বামী-স্ত্রী। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার বলেন, প্রাথমিক ভাবে পুলিশের কাছে তারা হত্যার দায় স্বীকার করেছেন। এরপর বিকেলে তাদেরকে আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবান-বন্দি দিয়েছেন। তিনি জানান, আসামীদ্বয়ের আয়েশা সিদ্দিকার সমবয়সী একটি শিশু সন্তান রয়েছে। ঘটনার দিন খেলতে গিয়ে আসামীর সন্তানটি খেলতে গিয়ে আয়েশার চোখে মারাত্মক আঘাত করেন। বিষয়টি তাৎক্ষণিক ধামাচাপা দিতে গিয়ে আসামীরা শিশু আয়েশার মুখ চেপে ধরে একটি ড্রামে আটকে রাখেন এবং সেখানে শ্বাষরোধে মারা যায়। পরে আয়েশার লাশ বাইরে ফেলে দেয়। উল্লেখ্য, নিহত আয়শা সিদ্দিকা (২) ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে। গত ১২দিন আগে শিশু আয়শা সিদ্দিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। এই হত্যাকাণ্ডের তেমন কোনো কূল-কিনারা ছিল না পুলিশের হাতে। অবশেষে চিলমারী মডেল থানার নবাগত ওসি নয়ন কুমারের নেতৃত্বে, “চাঞ্চল্যকর শিশু আয়শা সিদ্দিকা” হত্যার আসামিকে গ্রেফতার করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের মুল আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রফতার করায় প্রশংসায় ভাসছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা