• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
Headline
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, গড় পাসের হার ও জিপিএ–৫ কমেছে কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির মতবিনিময় মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রাম জেলার শুরু চিলমারী ও রাজীবপুর নয় এই টোটাল এলাকায় যেন আমরা ভাঙন রোধ করতে পারি এবং এখানকার কোন মানুষের যেন বাড়ী-ঘর, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ঘাট, স্কুল, কলেজ, হাট বাজার আর যেন নদীতে বিলীন হয়ে না যায়। সে জন্যই বর্তমান সরকার তারেক রহমান সরকার, এই প্রকল্পগুলো হাতে নিয়েছেন-পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ ভূরুঙ্গামারীতে বর্নিল আয়োজনে কৃষক সম্মেলন অনুষ্ঠিত সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৬ বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন রাজারহাটে পাখির অভয়ারণ্য ঘোষণা, হাড়ি-পাতিলের বাসা উদ্বোধন করলেন ইউএনও ভূরুঙ্গামারীতে জুলাই গনঅভ্যুত্থান দিবসে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদের পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে মাদকদ্রব ইয়াবা টেবলেটসহ আটক ১, একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা

‘নজর যেন না লাগে’ বললেন মিলন ও পূজা

বিনোদন ডেস্ক : / ৭২ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

রোমান্টিক প্রেমের একটি গানচিত্র নিয়ে আসছেন কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন ও বাঁধন সরকার পূজা। শনিবার (২৫ জুলাই) ‘নজর যেন না লাগে’শিরোনামে নাটাই মিউজিকের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হয়েছে।
গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। এতে মিলনের সঙ্গে ভিডিওতে মডেল হয়েছেন অলংকার চৌধুরী। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মোহাম্মদ বোরহান উদ্দিন মিরাজ। এটি প্রযোজনা করেছেন শরিফ উদ্দিন।
নতুন গানচিত্রটি প্রসঙ্গে মিলন বলেন, ‘শ্রোতারা এখন রোমান্টিক গান একটু বেশি পছন্দ করেন। এই গানের কথা ও সুরে যেমন প্রেম-রোমান্স থাকছে তেমনি দৃশ্য ধারণেও দর্শক-শ্রোতারা নতুনত্ব পাবেন। এছাড়া আমার এবং পূজার বেশ কয়েকটি গান শ্রোতাদের কাছে প্রশংসিত হয়েছে। আমরা আশা করছি, এই গানটিও সবার ভালো লাগবে।’’
গানটি প্রসঙ্গে সুরকার ও সংগীতপরিচালক রোহান রাজ বলেন, ‘‘মিলন ও পূজা দুজনেই আমার খুব পছন্দের শিল্পী। তাদের কয়েকটি গান শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। তাই এই গানটি করার সময় তাদের দুজনের শ্রোতাদের কথা ভাবনায় ছিল। শ্রোতারা এ সময়ে যে রকম গান শুনতে ও দেখতে পছন্দ করেন এটি তেমনই বলতে পারি।’’
মিলন ও পূজার কণ্ঠে জনপ্রিয় কয়েকটি গান হলো- ‘চুপিচুপি’, ‘তৃমি ছাড়া’, ‘তোমায় ছেড়ে’ ও ‘কি করে বোঝাই’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা