• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
Headline
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, গড় পাসের হার ও জিপিএ–৫ কমেছে কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির মতবিনিময় মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রাম জেলার শুরু চিলমারী ও রাজীবপুর নয় এই টোটাল এলাকায় যেন আমরা ভাঙন রোধ করতে পারি এবং এখানকার কোন মানুষের যেন বাড়ী-ঘর, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ঘাট, স্কুল, কলেজ, হাট বাজার আর যেন নদীতে বিলীন হয়ে না যায়। সে জন্যই বর্তমান সরকার তারেক রহমান সরকার, এই প্রকল্পগুলো হাতে নিয়েছেন-পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ ভূরুঙ্গামারীতে বর্নিল আয়োজনে কৃষক সম্মেলন অনুষ্ঠিত সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৬ বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন রাজারহাটে পাখির অভয়ারণ্য ঘোষণা, হাড়ি-পাতিলের বাসা উদ্বোধন করলেন ইউএনও ভূরুঙ্গামারীতে জুলাই গনঅভ্যুত্থান দিবসে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদের পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে মাদকদ্রব ইয়াবা টেবলেটসহ আটক ১, একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা

যেভাবে বুঝবেন হোয়াটসঅ্যাপ চ্যাট ‘হ্যাকড’ হয়েছে!

Reporter Name / ৩৬১ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

আইটি ডেস্ক: বর্তমানে হোয়াটসঅ্যাপ শুধু মেসেজ আদান-প্রদানের মাধ্যম নয় এটি এখন ব্যক্তিগত তথ্য, ছবি, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এমনকি অফিসিয়াল যোগাযোগেরও একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন স্মার্টফোন ব্যবহারকারী খুঁজে পাওয়া একটু কষ্টকর বটে। তবে ব্যক্তিগত চ্যাট বা তথ্য যেখানে আছে আপনার সেই অ্যাকাউন্ট যদি অজান্তে অন্য কোনো ডিভাইসে খোলা থাকে, তাহলে তা বড় ধরনের গোপনীয়তা ঝুঁকি তৈরি করতে পারে।চ্যাট হ্যাকড হওয়া অনেক বড় বিপদের লক্ষণ। ডিজিটাল যুগে চ্যাট হ্যাক হওয়া মানে আপনার ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে যাওয়া। এতে আর্থিক সমস্যা থেকে শুরু করে মানহানি হতে পারে।

কীভাবে বুঝবেন অন্য কোথাও আপনার হোয়াটসঅ্যাপ লগ-ইন আছে?
প্রথমে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন। এরপর স্ক্রিনের উপরের ডান পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করুন। সেখান থেকে লিংনকড ডিভাইস অপশনে ঢুকলেই আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট কোন কোন ডিভাইসে সক্রিয় রয়েছে।

সন্দেহজনক ডিভাইস দেখলে কী করবেন?
যদি তালিকায় এমন কোনো ডিভাইস দেখতে পান যা আপনার নয় বা চিনতে পারছেন না, তাহলে সেটিতে ট্যাপ করুন। এরপর লগ আউট নির্বাচন করলেই ওই ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাবে।
নিরাপদ ব্যবহারের জন্য কিছু জরুরি সতর্কতা
পাবলিক কম্পিউটার বা অন্য কারো ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সময় বাড়তি সতর্ক থাকা জরুরি। ব্যক্তিগত তথ্য শেয়ার করা এড়িয়ে চলুন এবং অজানা কোনো লিংক বা ফাইল ডাউনলোড করবেন না। সন্দেহজনক কিউআর কোড স্ক্যান করা থেকেও বিরত থাকুন।

বাইরে ব্যবহার করলে কী খেয়াল রাখবেন?
কোনো কম্পিউটার বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে কাজ শেষে অবশ্যই লগ-আউট করুন। কখনোই অপরিচিত বা অবিশ্বস্ত ওয়েবসাইটে ওটিপি প্রদান করবেন না। প্রয়োজনে ব্রাউজারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে কাজ শেষেই সেশন বন্ধ করে দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা