• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Headline
সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী ‘নজর যেন না লাগে’ বললেন মিলন ও পূজা ভূরুঙ্গামারীতে শ্যালো ইঞ্জিন চালিত ধানবোঝাই ভটভটি উল্টে আকবর আলী নামে এক চালকের মৃত্যু কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত হতে পারে সেমিকন্ডাক্টর শিল্প: প্রধানমন্ত্রী চিলমারীতে “কেয়ারগিভিং- সম্ভাবনাময় পেশা ও ক্যারিয়ার” নিয়ে আলোচনা অনুষ্ঠিত তিস্তার ভাঙন ঠেকাতে কুড়িগ্রামে  জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন কুড়িগ্রামের নাককাটিহাটে হাঁসের মাংসের হোটেলে ৮ হাজার টাকা অর্থদন্ড

কুড়িগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ১৩২ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক মনন, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে  ‌‌‌‌’Startup, Science Project and Innovation Idea Showcasing Program-2026′-অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিগত উদ্ভাবন এবং সম্ভাবনাময় স্টার্টআপ ধারণা উপস্থাপনের মাধ্যমে তরুণদের সৃজনশীলতা ও মেধার উজ্জ্বল বিকাশ ঘটে।
শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা এবং উদ্ভাবকেরা অংশগ্রহণ করেন। তারা নিজেদের তৈরি বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং বাস্তবমুখী ব্যবসায়িক ধারণা প্রদর্শন করেন, যা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
এ উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা তাসনিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম লাভলু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কফিল উদ্দিন এবং উপজেলা এনসিপির আহ্বায়ক জমায়েত হোসেন খোকন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা তাসনিম বলেন, “রাজারহাটে বিজ্ঞানচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ করতে একটি বিজ্ঞান পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জন ও গবেষণামুখী কর্মকান্ডে আরও বেশি সম্পৃক্ত হতে পারবে।”
আলোচনা সভা শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উদ্ভাবকদের মধ্য থেকে নির্বাচিত সেরা প্রকল্প, উদ্ভাবনী ধারণা ও স্টার্টআপ উপস্থাপনকারীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা