• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Headline
আজও শহীদদের স্বজনরা খুঁজে বেড়ায় আপনজনদের হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ চিলমারীতে “ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি” সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে পরকীয়ার জেড়ে স্বামী হত্যা এজাহারভুক্ত ৬ আসামি বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কুড়িগ্রামে রাতের বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্কায় কৃষক কুড়িগ্রামে মোবাইল ফোন ভাঙায় অভিমানে তরুণীর আত্মহত্যা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরী স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরু বন্দুক হাতে তাসনিয়া ফারিণ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্মার্ট সিটি প্রকল্প” নিয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহনের উদ্দেশ্যে যাত্রা করেছেন, চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা

হাবিবুর রহমান: / ৩৪৯ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

কুড়িগ্রামের চিলমারীতে “স্মার্ট সিটি প্রকল্প” নিয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহনের উদ্দেশ্যে যাত্রা করেছেন, চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা।
গতকাল শনিবার (২৭জুন) সকালে উপজেলার “চিলমারী সিনিয়র আলিম মাদরাসার” অংশগ্রহনকারী শিক্ষার্থীরা, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন। ষ্টার্ষ্ট আপ সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম এর আওতায় চিলমারী উপজেলা ও কুড়িগ্রাম জেলা পর্যায়ে চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসা ” স্মার্ট সিটি প্রকল্প ” এর ধারনায় ১ম স্থান অর্জন করেছেন। এরই ধারাবাহিকতায় আজ (২৮ ও ২৯) জুন জাতীয় পর্যায়ে উক্ত প্রোগ্রামের চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রোগ্রামে দেশের প্রতিটি জেলা থেকে ১ম স্থান অর্জনকারীদের মধ্যে দু’জন শিক্ষক ও তিন জন শিক্ষার্থী অংশগ্রহনকারী হিসেবে এবং অন্যান্য অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের ২জন করে শিক্ষক বিবেচিত হয়েছেন। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনকারীদের উপস্থাপিত প্রযুক্তি ব্যবহারে নতুনত্বের ধারনা ব্যবহার করে জনকল্যাণসহ দেশের কল্যানে কিভাবে, কোথায় ব্যবহার করা হবে সে ধারনারই প্রতিফলন বাস্তবে প্রদর্শন করা হবে। তরুণ এই অংশগ্রহনকারীদের কে দেশের কল্যাণের কাজ করার জন্য উৎসাহ যোগাতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য দাযিত্বশীল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উর্ধ্বতন কর্মকর্তাগন উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার “অধ্যক্ষ নাজমুল হক”সহ শরীর চর্চা শিক্ষক হাছিবুর হাছান, প্রভাষক রাকিব মিয়া ও সহকারী শিক্ষক এমদাদুল হক অংশগ্রহনকারী দলের ৩জন শিক্ষার্থীদের সঙ্গে রয়েছেন। তাদের প্রকল্পের ধারনাটি জাতীয় পর্যায়ে সমাদৃত হবে, এ নিয়ে চিলমারী উপজেলা ও কুড়িগ্রাম জেলাবাসীর দীর্ঘ আশাবাদ ব্যক্ত করেছেন। এবং এই সু-সংবাদে চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থীসহ চিলমারী উপজেলাবাসীর মাঝে আনন্দ জোয়ার বইছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা