• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Headline
মারুবেনি করপোরেশনকে নতুন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক বদলিতে অনিয়মের অভিযোগ  রাজারহাটে পূজা উদযাপন পরিষদের নেতা বিজন ডাকুয়ার পরলোকগমন রাজারহাটে প্রেসক্লাব সদস্য মুকুল কোঙরের পরলোক গমন চিলমারীতে “সাপ্তাহিক সহযোগী” পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বাষিকী পালিত কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা এবং ০৪ বোতল এস্কাফ উদ্ধার সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট বাস্তব কথা আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর শনিবার মহালয়া উদযাপনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের ক্ষণগণনা

একবার চার্জ দিলে ১২ দিন চলবে যে স্মার্টওয়াচ

Reporter Name / ৪৭৪ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

যুগের খবর ডেস্ক: স্মার্টওয়াচের বাজার দিন দিন আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠছে, আর এই প্রতিযোগিতায় নতুন চমক হিসেবে এসেছে শাওমির সাব-ব্র্যান্ড রেডমির রেডমি ওয়াচ ৬। চীনে প্রথম উন্মোচনের পর এটি এখন ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশে বিক্রি শুরু হয়েছে। উন্নত ডিসপ্লে, শক্তিশালী ফিটনেস ট্র্যাকিং এবং দীর্ঘ ব্যাটারি লাইফের কারণে এটি ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
রেডমি ওয়াচ ৬-এ রয়েছে ২.০৭ ইঞ্চির বড় অ্যামোলেড ডিসপ্লে, যার রেজ্যুলেশন ৪৩২ × ৫১৪ পিক্সেল এবং ৬০ হার্জ রিফ্রেশ রেট। সর্বোচ্চ ২০০০ নিটস ব্রাইটনেস থাকায় এটি বাইরে রোদে থাকলেও পরিষ্কারভাবে দেখা যায়। পাতলা বেজেল এবং ২.৫ডি কার্ভড গ্লাস ডিজাইন এটিকে আরও প্রিমিয়াম লুক দিয়েছে, পাশাপাশি ৮২ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও ব্যবহারকারীর ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে উন্নত করে।
এই স্মার্টওয়াচটি ফিটনেস ও স্বাস্থ্য ট্র্যাকিংয়ের জন্য বেশ সমৃদ্ধ। এতে রয়েছে ১৫০টিরও বেশি স্পোর্টস মোড, যার মধ্যে ৬টি অ্যাক্টিভিটি স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে। পাশাপাশি হার্ট রেট মনিটর, SpO2 ট্র্যাকিং, স্লিপ অ্যানালাইসিস এবং স্ট্রেস মনিটরিংয়ের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ফিচারও রয়েছে। উন্নত সেন্সরের মাধ্যমে এটি পানির নিচেও হার্ট রেট ট্র্যাক করতে সক্ষম।
নেভিগেশনের জন্য এতে ব্যবহার করা হয়েছে ডুয়াল এল১ জিএনএসএস অ্যান্টেনা, যা জিপিএস,গ্যালিলিও এবং কিউজেডএসএস সিস্টেম সাপোর্ট করে। ফলে আউটডোর অ্যাক্টিভিটিতে লোকেশন ট্র্যাকিং আরও নির্ভুল হয়। কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ৫.৪ এবং এনএফসি সাপোর্ট (এনএফসি ভার্সনে পাওয়া যায়)।
ব্যাটারি পারফরম্যান্সের দিক থেকেও রেডমি ওয়াচ ৬ বেশ শক্তিশালী। এতে রয়েছে ৫৫০এমএএইচ ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে একবার চার্জে প্রায় ১২ দিন পর্যন্ত চলে। ব্যাটারি সেভার মোডে এটি ২৪ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম, যা এই ক্যাটাগরিতে বেশ ভালো বলা যায়।
ডিজাইনের দিক থেকে এটি খুবই পাতলা ও হালকা, মাত্র ৯.৯ মিমি পুরু এবং স্ট্র্যাপ ছাড়া ওজন ৩১ গ্রাম। এছাড়া এতে 5ATM ওয়াটার রেজিস্ট্যান্স থাকায় সাঁতার বা পানির ব্যবহারেও এটি নিরাপদ।
বর্তমানে রেডমি ওয়াচ ৬ পোল্যান্ড, রোমানিয়া ও থাইল্যান্ডসহ কয়েকটি দেশে পাওয়া যাচ্ছে। এর দাম দেশভেদে প্রায় ৮ হাজার ২০০ টাকা থেকে ১০ হাজার টাকার মধ্যে, আর এনএফসি ভার্সনটি তুলনামূলকভাবে কিছুটা বেশি দামে পোল্যান্ডে বিক্রি হচ্ছে।

সূত্র: গ্যাজেট ৩৬০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা