• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Headline
 ফুলবাড়ীতে দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা! তিন বছরে রাজস্ব আদায় ৪ কোটি ৮১ লাখ, মেলেনি মৌলিক সুবিধাও এক যুগেও কাটেনি জোড়গাছ হাটের বেহাল দশা কাদা-পানি, অকার্যকর ড্রেনেজে নাকাল ক্রেতা-বিক্রেতা কুড়িগ্রামে উপজেলা এনসিপির আহ্বায়ক খোকন চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ভূরুঙ্গামারীতে জমি অধিগ্রহন নিয়ে রেলওয়ে ও ব্যক্তি মালিকানা দ্বন্দ্বে, ৭ বছরে হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক কুড়িগ্রামে তিস্তা নদী ভাঙন রক্ষা প্রকল্পে পুকুর চুরি, এলাকায় ক্ষোভ ফের মা হচ্ছেন কিয়ারা কুড়িগ্রাম সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী সোনার বাংলা

রাজারহাট-আনন্দবাজার সড়কের সংস্কার কাজ বন্ধ রাস্তা নয়, যেন দুর্ভোগের প্রতিচ্ছবি: ঠিকাদারের শাস্তি দাবিতে রাজারহাটে মানববন্ধন

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:  / ১১৯৮ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজারহাট-আনন্দবাজার সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার প্রতিবাদে এবং দ্রুত কাজ শেষ ও দায়ীদের শাস্তির দাবিতে রবিবার(৫ জুলাই) সকাল ১১টায় রাজারহাট সাবেক সোনালী ব্যাংক চত্বরে বিশাল মানববন্ধন ও গণবিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, রাজারহাট উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করেন। পরে কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন।
স্মারকলিপি ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজারহাট বাজারের সাবেক সোনালী ব্যাংক মোড় থেকে ফরকেরহাট হয়ে আনন্দবাজার পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ সড়কটি  ৭০ হাজার মানুষের একমাত্র যাতায়াত পথ। প্রায় ১৪ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে সড়কটির সংস্কারকাজের মেয়াদ ছিল ২০২৬ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান খায়রুল কবির রানা নির্ধারিত সময়ের অনেক পরেও কাজ সম্পন্ন করতে পারেনি। বরং প্রায় দেড় বছর ধরে সড়কটি খুঁড়ে ফেলে রাখায় এটি এখন স্থানীয়দের কাছে এক ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সংগঠক খন্দকার আরিফ, তারেক রহমান ও আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
বক্তারা অভিযোগ করে বলেন, খোঁড়াখুঁড়ির কারণে সড়কে প্রতিনিয়ত ধুলাবালির সৃষ্টি হচ্ছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা শ^াসকষ্ট, অ্যালার্জি ও বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না। এ পরিস্থিতিতে রিকশা ও অটোরিকশা চালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন।  যা সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে।
বক্তারা আরও বলেন, এলজিইডি একাধিকবার চিঠি দিলেও রহস্যজনক কারণে ঠিকাদার কাজ পুনরায় শুরু করেননি। এতে জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দ্রুত সড়ক সংস্কারকাজ সম্পন্ন এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সমাবেশে তারা হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা