• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Headline
ফের মা হচ্ছেন কিয়ারা কুড়িগ্রাম সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী সোনার বাংলা কুড়িগ্রামে দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে ফার্মেসী কোর্সে বিসিডিএস- এর সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির শুভেচ্ছা মিছিল কুড়িগ্রামে দু’দিন সূর্যের দেখা মেলেনি, ঠান্ডায় কাবু মানুষ, তাপমাত্রা সর্বনিম্ন ১৯ ডিগ্রি ফুলবাড়ীতে কোরআন অবমাননার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও মানববন্ধন ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ব্যাংকের উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিত করণ ও অর্থায়ন কর্মসুচি উদ্যোগ(ইউডিওয়াইওজি) বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা

ফের মা হচ্ছেন কিয়ারা

বিনোদন ডেস্ক: / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দ্বিতীয়বার মা হওয়ার অপেক্ষায় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে নতুন অতিথিকে বরণ করে নেওয়ার প্রস্তুতিও শুরু করেছেন তিনি। এরই মধ্যে কিয়ারার সাধভক্ষণের বিশেষ একটি কেক ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন জল্পনা। কেকের নকশায় নীল ও বেগুনি ফুলের আধিক্য দেখে অনেকের প্রশ্ন, এবার কি পুত্রসন্তানের মা হতে চলেছেন এই অভিনেত্রী?

কিছুদিন আগেই মেয়ে সারাহাকে সঙ্গে নিয়ে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। তাদের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। সম্প্রতি করণ জোহরের অনুষ্ঠানেও অনাগত সন্তানকে ঈশ্বরের আশীর্বাদ বলে উল্লেখ করেন এই তারকা দম্পতি।

বর্তমানে অভিনয় থেকে বিরতি নিয়ে মাতৃত্বের বিশেষ সময় উপভোগ করছেন কিয়ারা। মেয়ের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি স্বামী সিদ্ধার্থের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। অন্তঃসত্ত্বা স্ত্রীর যত্ন নেওয়াতেও কোনো কমতি রাখছেন না সিদ্ধার্থ। জানা গেছে, ২০২৭ সালের শুরুর দিকে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে পারেন কিয়ারা।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ কেকের ছবি ভাগ করে নেন অভিনেত্রী। কেকটি তৈরি করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান তিনি। যদিও ছবিতে সিদ্ধার্থ-কিয়ারাকে দেখা যায়নি, তবে কেকের নকশাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিয়ারার ভক্তদের বিভিন্ন পেজ ও আলোকচিত্রীদের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে সেই ছবি।

কেকটিতে সাজানো হয়েছে অসংখ্য নীল ও বেগুনি রঙের ফুল। তবে সেসব ফুলের ভিড়ে চোখে পড়েছে একটি গোলাপি ফুলও। আর এই একটি ফুলকে ঘিরেই শুরু হয়েছে নানা অনুমান। ভক্তদের ধারণা, নীল ফুলের আধিক্য পুত্রসন্তান আসার ইঙ্গিত দিচ্ছে। তাদের মতে, এবার সিদ্ধার্থ-কিয়ারার ঘর আলো করে আসতে পারে ছেলে।

অন্যদিকে গোলাপি ফুলটি দেখে ভিন্ন ধারণা করছেন আরেক দল। তাদের প্রশ্ন, নীল ও বেগুনি ফুলের মাঝে রাখা গোলাপি ফুলটি কি তবে কন্যাসন্তানের ইঙ্গিত?

কাজের ক্ষেত্রে কিয়ারাকে সর্বশেষ দেখা গেছে ‘টক্সিক’ ও ‘ওয়ার ২’ সিনেমায়। দুই ছবিতে অভিনয়ের জন্য প্রশংসা পেলেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি সিনেমাগুলো। আপাতত মাতৃত্বকালীন বিরতিতে রয়েছেন অভিনেত্রী। অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রাকে সম্প্রতি ‘দ্য ওয়ান’ সিনেমায় দেখা গেছে। দর্শকদের আগ্রহের পর ইতোমধ্যে ছবিটির দ্বিতীয় কিস্তির ঘোষণাও এসেছে। তবে আপাতত এই তারকা দম্পতির জীবনে সবচেয়ে বড় অপেক্ষা নতুন অতিথিকে ঘিরেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা