• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Headline
ফের মা হচ্ছেন কিয়ারা কুড়িগ্রাম সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী সোনার বাংলা কুড়িগ্রামে দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে ফার্মেসী কোর্সে বিসিডিএস- এর সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির শুভেচ্ছা মিছিল কুড়িগ্রামে দু’দিন সূর্যের দেখা মেলেনি, ঠান্ডায় কাবু মানুষ, তাপমাত্রা সর্বনিম্ন ১৯ ডিগ্রি ফুলবাড়ীতে কোরআন অবমাননার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও মানববন্ধন ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ব্যাংকের উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিত করণ ও অর্থায়ন কর্মসুচি উদ্যোগ(ইউডিওয়াইওজি) বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা

ভূরুঙ্গামারীতে ফার্মেসী কোর্সে বিসিডিএস- এর সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আব্দুল লতিফ, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

 কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ঔষধ ব্যবসায়ী তথা ফার্মাসিস্টদের স্বার্থে ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) ভুরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে ঐতিহাসিক জামতলা মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, বিসিডিএস ভুরুঙ্গামারী  উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম , উপজেলা শাখার সহ-সভাপতি মাহবুব হোসেন, পাইকেরছড়া ইউনিয়ন সভাপতি আব্দুল লতিফ প্রমুখ।
সারাদেশে একযোগে আয়োজিত এ মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি ঔষধ ব্যবসায়ীদের দায়িত্বশীলভাবে ঔষধ বিক্রি ও সংরক্ষণ এবং প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তারা আরো বলেন, এতদিন ধরে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল ও বিসিডিএসের যৌথ উদ্যোগে এই কোর্স পরিচালিত হয়ে আসছে। এই সম্পৃক্ততা বাতিল করা হলে ওষুধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং অবৈধভাবে ওষুধ বিক্রির সুযোগ তৈরি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। তারা বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করে ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা  বহাল রাখার দাবি জানান।
মানববন্ধনে  উপজেলার বিভিন্ন  ইউনিয়নের ঔষধ ব্যবসায়ী, ফার্মেসী মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা