• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে পরকীয়ার জেড়ে স্বামী হত্যা এজাহারভুক্ত ৬ আসামি বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কুড়িগ্রামে রাতের বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্কায় কৃষক কুড়িগ্রামে মোবাইল ফোন ভাঙায় অভিমানে তরুণীর আত্মহত্যা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরী স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরু বন্দুক হাতে তাসনিয়া ফারিণ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে লক্ষে মাঠ পর্যায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়লো ৬ দোকান, ক্ষতি ২০ লাখ টাকা কুড়িগ্রামে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ, আটক ১

কুড়িগ্রামে পরকীয়ার জেড়ে স্বামী হত্যা এজাহারভুক্ত ৬ আসামি বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

পিএম, কু‌ড়িগ্রাম প্রতিনিধি:  / ০ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; highlight: true; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 32768;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 47;

কুড়িগ্রাম সদর উপজেলার জাহিদ হাসান বশির হত্যা মামলায় এজাহারভুক্ত সাত আসামির মধ্যে ছয়জনকে চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে এজাহারভুক্ত সব আসামিকে অন্তর্ভুক্ত করে পুনঃতদন্তের দাবি জানিয়েছেন মামলার বাদী নিহতের বাবা রফিকুল ইসলাম।
এ বিষয়ে বুধবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসীরা। পড়ে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।
আবেদন সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪  ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোগলবাসা কেকতির পাড় গ্রামে অটো রিক্সা চালক জাহিদ হাসান বছিরকে আসামী আসাদুজ্জামান ও তার পরিবারের লোকজন তাদের বাড়ীতে ডেকে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর আদালতে জমা দেওয়া তদন্ত রিপোর্টে এজাহারভুক্ত সাত আসামির মধ্যে ১নং আসামিকে রেখে বাকি ছয়জনকে বাদ দিয়ে অন্য নতুন নাম অন্তর্ভুক্ত করেছে বলে  অভিযোগ করেছেন বাদী রফিকুল ইসলাম।
পুলিশ সুপারের কাছে দেওয়া আবেদনে বাদীপক্ষের দাবি, মামলার প্রধান আসামি জিজ্ঞাসাবাদে নিজের পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতার বিষয়টি এড়িয়ে গিয়ে হত্যাকান্ডে জড়িত হিসেবে তার বন্ধুদের নাম উল্লেখ করেন। পরবর্তী সময়ে তদন্ত প্রতিবেদনে এজাহারভুক্ত পরিবারের ছয় সদস্যকে বাদ দিয়ে বন্ধুদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, হত্যাকান্ডের ঘটনাস্থল ছিল প্রধান আসামির বাড়ির আঙিনা। সেখানে জাহিদ হাসান বশিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
বাদীপক্ষের দাবি, মামলার বিবরণ ও প্রাসঙ্গিক আলামত বিশ্লেষণ করলে প্রধান আসামির পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।
এ ছাড়া নিহত জাহিদ হাসানের স্ত্রীর সঙ্গে প্রধান আসামির অনৈতিক বা পরকীয়ার সম্পর্ক ছিল বলে আবেদনে অভিযোগ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল এবং বিষয়টি নিয়ে একাধিকবার সালিস-বৈঠকও হয়েছিল বলে দাবি করা হয়।
বাদীপক্ষের আশঙ্কা, তদন্তে এসব বিষয় যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। ফলে প্রকৃত অপরাধীরা বিচারের আওতার বাইরে থেকে যেতে পারেন।
এ অবস্থায় মামলার সব দিক পুনরায় খতিয়ে দেখা, বাদ পড়া এজাহারভুক্ত আসামিদের সংশ্লিষ্টতা যাচাই এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের বাবা রফিকুল ইসলাম।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোছাঃ আয়শা বেগম, আরিফা বেগম,মোঃ খায়রুজ্জামান, আলআমীন মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা