• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Headline
বন্দুক হাতে তাসনিয়া ফারিণ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে লক্ষে মাঠ পর্যায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়লো ৬ দোকান, ক্ষতি ২০ লাখ টাকা কুড়িগ্রামে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ, আটক ১ কুড়িগ্রামে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত রাজারহাটে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রত্যয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজারহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত রাজারহাটে ১০ দিনব্যাপী কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন ১৯ বছর পর রাজারহাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

রাজারহাটে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রত্যয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ১৫ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, মৌলিক সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সামাজিক বৈষম্য কমাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করার লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাটে বেইজলাইন সার্ভের তথ্য ও মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে উপজেলা পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক সংস্থা HEKS/EPER-এর আর্থিক সহায়তায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) বাস্তবায়িত থ্রাইভ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
এতে প্রকল্প সমন্বয়কারী রেজাউল করিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ববিতা খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) উপসহকারী প্রকৌশলী  আরিফুল ইসলাম লাভলু, প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম জেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের সভাপতি মানিক চৌধুরী, জ্যোতি আহম্মেদ, সাংবাদিক সুজন মহন্তসহ  প্ল্যাটফর্মের সদস্য,  বিদ্যানন্দ, ঘড়িয়ালডাঙ্গা ও নাজিমখান ইউনিয়ন পরিষদের সচিব এবং  প্রকল্পের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
এসময়  প্রকল্প সমন্বয়কারী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে THRIVE প্রকল্পের বেইজলাইন সার্ভে ও ফোকাস গ্রুপ আলোচনা (এফজিডি) থেকে পাওয়া তথ্যের তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম বলেন, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির THRIVE প্রকল্প দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যে কার্যক্রম পরিচালনা করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি বিভিন্ন দপ্তরের সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সহায়তা নিয়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা