• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Headline
বন্দুক হাতে তাসনিয়া ফারিণ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে লক্ষে মাঠ পর্যায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়লো ৬ দোকান, ক্ষতি ২০ লাখ টাকা কুড়িগ্রামে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ, আটক ১ কুড়িগ্রামে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত রাজারহাটে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রত্যয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজারহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত রাজারহাটে ১০ দিনব্যাপী কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন ১৯ বছর পর রাজারহাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

কুড়িগ্রামে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: / ১২ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মজিদ আলী (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম-রাজারহাট সড়কের টগরাইহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিদ আলী নাগেশ্বরী উপজেলার কচাকাটা নাখারগঞ্জ এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজারহাট থেকে কুড়িগ্রামগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী মজিদ আলী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মটর সাইকেলটি থানায় আটক রয়েছে।  এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা