• শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Headline
লাইফ সাপোর্টে ফুটবলার কায়সার কন্যা কারিনা সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ১১১ বাংলাদেশি হজযাত্রী হাম ও উপসর্গ নিয়ে আরো ৯ শিশুর মৃত্যু ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু, শপথ নিলেন আরও পাঁচ মন্ত্রী কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি রাজারহাটে রবী ঠাকুরের সার্ধশতবর্ষ জন্মবার্ষিকীতে পাঠচক্র, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব: এক মাসে ২শতাধিক গরুর মৃত্যু, আতঙ্কে খামারিরা দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী বৃষ্টির মরদেহ কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

আজ দেশে এসেছে হামের ১৫ লাখ টিকা

Reporter Name / ১৩ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

যুগের খবর ডেস্ক: টিকাদান কার্যক্রম জোরদার করতে ১৫ লাখ ডোজ হামের টিকা দেশে এসেছে। বুধবার (৬ মে) দুপুরে এসব টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
এ উপলক্ষ্যে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, পৃথিবীর ইতিহাসে আমরাই প্রথম ইউনিসেফ থেকে ১৫ লাখ ডোজ টিকা গ্রহণ করলাম। তিনি বলেন, ২০২৬ সালের মধ্যে সকল ভ্যাকসিনের ডোজ সরবরাহ করা হবে। আমাদের ভ্যাকসিনের কোনো ঘাটতি নেই। ৯৩ শতাংশ টিকা দেয়া হয়েছে। ৪-৫ দিনের মধ্যে বাকি টিকা দেয়া হবে।
আগামী ১০ মে’র মধ্যে দেশে হাম-রুবেলাসহ সব ধরনের ১ কোটি ৮ লাখ টিকা আসবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামকে চ্যালেঞ্জ করার মতো কোনো অব্যবস্থাপনা নেই বর্তমান সরকারের। প্রয়োজনে সেনাবাহিনীর তত্বাবধানে ঢাকা মেডিকেলের মাধ্যমে অস্থায়ী ক্যাম্পে ২০০ টি বেডে সেবার ব্যবস্থা করা হবে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, টিকার সংকট ছিল, এগুলোর জন্য বিগত সরকার দায়ী। তাদের বিচারের মুখোমুখি করা হবে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চাই না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা