আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : প্রধানমন্ত্রী **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞায় জাপানের ভিন্ন সুর

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের শুরু থেকেই তীব্র নিন্দা করে আসছে জাপান। মিত্রদেশ যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়ে মস্কোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে টোকিও। এমনকি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পুতিন প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা করার দাবিও জানিয়েছিলেন। তবে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের রাশিয়ার তেলের ওপর দেওয়া নিষেধাজ্ঞার প্রস্তাবের ব্যাপারে জাপানের ভিন্ন সুর শোনা গেছে। বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী কোইচি হাগিউদা বলেন, ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়ার তেল আমদানি বন্ধ করার পদক্ষেপ অনুসরণ করতে ‘সমস্যা’র সম্মুখীন হবে জাপান।
ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেলের ওপর  নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়ার পর ওয়াশিংটন সফরকালে কোইচি হাগিউদা এ কথা বলেন।
হাগিউদা সাংবাদিকদের বলেন, জাপানের সম্পদের সীমাবদ্ধতা থাকায় অবিলম্বে এই পদক্ষেপ নিতে আমরা কিছুটা অসুবিধার সম্মুখীন হবো।
এর আগে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন জানান, ইইউ রাশিয়ান তেলের উপর নির্ভরতা শেষ করছে। চলতি বছরের শেষ নাগাদ রাশিয়ার তেল কেনার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
অবশ্য এই বিষয়টি সহজ হবে না বলেও স্বীকার করেছেন তিনি। কারণ কিছু দেশ রাশিয়ার তেল আমদানির উপর নির্ভরশীল।
ইতোমধ্যেই হাঙ্গেরি রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে।
অবশ্য রাশিয়ান প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বন্ধ করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যদের মধ্যে কোনো ঐকমত্য নেই। রাশিয়ার গ্যাসের ব্যাপারে এখনো নিষেধাজ্ঞা আরোপ করেনি ইইউ।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )