আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : প্রধানমন্ত্রী **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা

বুরকিনা ফাসোতে হামলা, নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় প্রায় ৬০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক। গত শুক্রবার দুপুরে বুরকিনা ফাসোর প্রতিবেশী দেশ মালির সীমান্তঘেঁষা গ্রাম কারমাতে এই হামলা ঘটে।
কারমার নিকটবর্তী শহর ওউয়াহিগৌইয়ার আদালতের পাবলিক প্রসিকিউটর লামিনে কাবোরে ইতোমধ্যে হামলার এ ঘটনা তদন্তের দায়িত্ব পেয়েছেন। বার্তাসংস্থা এএফপি এই আইনজীবী বলেন, হামলাকারীরা কোন গোষ্ঠীর- তা এখনও জানা যায়নি, তবে তারা বুরকিনা ফাসোর সামরিক বাহিনীর ইউনিফর্ম পরে এসেছিল।
‘মূলত ডাকাতির উদ্দেশ্যেই এই হামলা হয়েছিল। এলোপাতাড়ি গুলি ছুড়ে মানুষকে হতাহতের পাশাপাশি গ্রামটিতে ব্যাপক লুটপাট চালিয়েছে হামলাকালীরা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপতালে ভর্তি করা হয়েছে’।
সশস্ত্র গোষ্ঠীগুলো বর্তমানে ক্ষমতাসীন সামরিক বাহিনীর প্রধান প্রতিপক্ষ। এই গোষ্ঠীগুলোকে পুরোপুরি নির্মূল করতে বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে সম্প্রতি একটি ডিক্রি জারি করেছেন। সেই ডিক্রিতে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।
‘কোনো নাগরিক যদি এই নির্দেশ না মানেন, সেক্ষেত্রে ওই নাগরিককে সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য হিসেবে বিবেচনা করা হবে,’ উল্লেখ করা হয়েছে সেই ডিক্রিতে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )