আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : প্রধানমন্ত্রী **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা

ইমরান খানসহ তার স্ত্রী বুশরার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি এবং ইমরানের দল তেহরিক-ই ইনসাফের সাবেক-বর্তমান কয়েক ডজন নেতার নাম ‘নো ফ্লাই লিস্টে’ অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান সরকার।
বৃহস্পতিবার তাদের নাম এ তালিকায় ওঠে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ট্রিবিউন। সাধারণত কারও নাম দেশত্যাগে নিষেধাজ্ঞাজনিত কোনো তালিকায় থাকলে ওই নাম বিভিন্ন বন্দরে পাঠিয়ে দেওয়া হয়। এমন ক্ষেত্রে তালিকায় থাকা ব্যক্তি উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারেন না।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্র ও আইন বিষয়ক বিশেষ সহকারী (এসএপিএম) আতাউল্লাহ তারার গত বছর ক্ষমতাচ্যুত ইমরান ও তার স্ত্রীর নাম ‘নো ফ্লাই লিস্টে’ যুক্ত করার কথা নিশ্চিত করেছেন।
এ তালিকায় কাসিম সুরি, মুরাদ সাঈদ, হাম্মাদ আজহার, ইয়াসমিন রশিদ ও আসলাম ইকবালের মতো পিটিআইয়ের প্রভাবশালী নেতাদের নামও আছে। আছে সদ্যই দলটি ছাড়া আসাদ উমর ও মালিকা বোখারির মতো রাজনীতিকরাও।
সাধারণত ‘বিপজ্জনক’ লোকজনের চলাফেরায় বিধিনিষেধ আরোপ এবং দেশের বাইরে যাওয়া ঠেকাতে তাদের নাম ‘নো ফ্লাই লিস্টে’ দেওয়া হয়। তবে পাকিস্তানের প্রায় সব সরকারই তাদের বিরোধীদের নাম নিয়মিতই এ তালিকায় ঢুকিয়েছে।
একের পর এক মামলা, গ্রেপ্তারের পাশাপাশি বিদেশযাত্রায় এই নিষেধাজ্ঞা বিরোধী নেতাদের ওপর চাপ বাড়াতে কাজে লাগে।
তবে ইমরান বারবারই বলেছেন, তিনি দেশ ছাড়বে না। “ইমরান খান কোথাও যাবেন না, তাই তার নাম এই তালিকায় রাখা অর্থহীন,” বলেছেন পিটিআইয়ের নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ফররুখ হাবিব। ইমরান ‘রাজনৈতিক নিপীড়নের’ শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )