• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Headline
ভূরুঙ্গামারীতে শ্যালো ইঞ্জিন চালিত ধানবোঝাই ভটভটি উল্টে আকবর আলী নামে এক চালকের মৃত্যু কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত হতে পারে সেমিকন্ডাক্টর শিল্প: প্রধানমন্ত্রী চিলমারীতে “কেয়ারগিভিং- সম্ভাবনাময় পেশা ও ক্যারিয়ার” নিয়ে আলোচনা অনুষ্ঠিত তিস্তার ভাঙন ঠেকাতে কুড়িগ্রামে  জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন কুড়িগ্রামের নাককাটিহাটে হাঁসের মাংসের হোটেলে ৮ হাজার টাকা অর্থদন্ড ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ওমরাহ পালনে যাওয়ার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

কুড়িগ্রামের নাককাটিহাটে হাঁসের মাংসের হোটেলে ৮ হাজার টাকা অর্থদন্ড

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: / ১৫ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে এক হোটেল মালিককের কাছ থেকে ৮হাজার টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটিহাট বাজারে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সামিউর রহমান পুলিশ ও আনসারের সহযোগীতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে স্থানীয়ভাবে পরিচিত নাককাটিহাট বাজারে রফিকুল ইসলামের ‘হাঁসের মাংসের হোটেল এন্ড রেস্টুরেন্ট’-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগের সত্যতা পান।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৫২ অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন এবং ধারা ৩৮ অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে প্রতিষ্ঠানটির মালিক রফিকুল ইসলামের ৮ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে ।
অভিযানকালে উপস্থিত ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ যথাযথভাবে মেনে চলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা