আজকের তারিখ- Mon-16-03-2026
 **   চিলমারীতে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)” ২য় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   উলিপুরের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বাঁধের কাজ চলমান **   এবার মেলায় ১৭ কোটি টাকার বই বিক্রি **   নতুন ২ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ উর রহমান **   তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের রায় প্রকাশ **   জনগণের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী **   বিশ্বের সবচেয়ে বড় কড়াইয়ে এক লাখ মানুষের ইফতার **   চিলমারীতে “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র)” দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। **   ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি : প্রধানমন্ত্রী **   ২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য

সাংবাদিক ঊর্মি রহমান মারা গেছেন

যুগের খবর ডেস্ক: বিবিসির সাবেক সাংবাদিক ও বিশিষ্ট লেখক উর্মি রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৪ সেপ্টেম্বর) ভারতের কলকাতায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্বামী সাগর চৌধুরী ও একমাত্র সন্তান রূপক রহমানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উর্মি রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বন্ধু মানবাধিকারকর্মী সীমা মোসলেম।

বাংলাদেশের নারী সাংবাদিকদের মধ্যে পাইওনিয়ার ঊর্মি রহমান। তার সাংবাদিকতার শুরু দৈনিক সংবাদ দিয়ে। এরপর কাজ করেন পিআইবি, উইকলি হলিডে ও বিবিসি রেডিওতে।
প্রায় এক যুগ ধরে স্বামী সাগর চৌধুরীর সঙ্গে কলকাতায় বাস করছিলেন। গল্প, উপন্যাস, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী, অনুবাদ দুই হাত ভরে লিখেছেন এ প্রথিতযশা সাংবাদিক।
ঊর্মি রহমানের জন্ম খুলনায়। রাজধানী আজিমপুরে বড় হয়েছেন। পড়ালেখা করেছেন ঢাকার বিখ্যাত স্কুল-কলেজে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিয়ে সাংবাদিকতা শুরু করেন। শিল্প-সাহিত্যের সঙ্গে মিলেমিশে নিজেকে উপস্থাপন করেছেন লন্ডন থেকে আন্তর্জাতিক বাংলাভাষীর পরিমণ্ডলে।
ঊর্মি রহমানের প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘পাশ্চাত্যে নারী আন্দোলন’, ‘সমান্তরাল, ‘অতিথি’, ‘এদেশে বিদেশে’। সম্প্রতি বিলেতের প্রকাশক ফ্রান্সিস লিঙ্কন প্রকাশ করেছে ঊর্মি রহমানের শিশুতোষ গ্রন্থ ‘বি ইজ ফর বাংলাদেশ’।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )