আজকের তারিখ- Tue-17-03-2026
 **   পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪০০ **   দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী **   ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ **   প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির **   ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ **   ট্রাম্পের সহায়তার ডাকে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না **   আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী **   চিলমারীতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহাসিক অষ্টমী স্নান মেলা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত **   চিলমারীতে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)” ২য় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   উলিপুরের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বাঁধের কাজ চলমান

চিলমারীতে সংযোগ সড়কে নেই মাটি ॥ মানুষের ভোগান্তি

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে একটি ইউড্রেন নির্মাণের পর কয়েক মাস হয়ে গেলেও সংযোগ সড়কে মাটি ভরাট না করায় ভোগান্তি শিকার হচ্ছেন কয়েক‘শ পরিবারের বাসিন্দা।
জানা গেছে, উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়ার চর মৌজায় নূর ইসলামের বাড়ী সংলগ্ন রাস্তায় ইউড্রেন নির্মাণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২ লক্ষ টাকা ব্যয়ে ২০২৩-২৪ অর্থ বছরে ইউড্রেনটি নির্মাণ করা হয়েছে৷ এতে প্রকল্প চেয়ারম্যান ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সানোয়ার হোসাইন।
স্থানীয়রা জানান, ইউড্রেন নির্মাণ শেষ হলেও রাস্তার সাথে সংযোগ না দেয়ায় ৬ মাস ধরে এই পথে যানবাহন নিয়ে যাতায়াত করা যাচ্ছে না৷ প্রতিদিন প্রায় তিন শতাধিক মানুষ এই রাস্তা ব্যবহার করেন। এই পথ ধরে শিক্ষার্থীরা দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজে যাতায়াত করে। বর্তমানে অনেক দিন ধরে ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা।
ইউপি সদস্য ও প্রকল্প চেয়ারম্যান সানোয়ার হোসাইন বলেন, জুনের আগে কাজ শেষ হয়েছে। কিন্তু এরপর বন্যার কারণে মাটি দেয়া হয়নি। বন্যা-বৃষ্টি নেই এখন মাটি ভরাট করে দেয়া হবে।
উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজুর রহমানকে ফোনে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )