আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

গাজায় হামলা বন্ধে নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পেশ

আন্তর্জাতিক ডেস্ক : কাতার ও মিসরের মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধ বন্ধে নতুন একটি প্রস্তাব পেশ করেছে। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা সম্পর্কে অবগত এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে নতুন এই প্রস্তাব সম্পর্কে জানিয়েছেন।

ওই কর্মকর্তার মতে, প্রস্তাবে পাঁচ থেকে সাত বছরের জন্য একটি যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এর আওতায় ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং গাজা থেকে পুরোপুরিভাবে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের কথা বলা হয়েছে। আলোচনার জন্য জ্যেষ্ঠ হামাস প্রতিনিধি দলের কায়রোতে পৌঁছানোর কথা রয়েছে। কায়রো আলোচনায় হামাসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন এর রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশ এবং প্রধান আলোচক খলিল আল-হাইয়া।

গত মাসে ইসরায়েল গাজায় পুনরায় বোমাবর্ষণ শুরু করলে, সবশেষ যুদ্ধবিরতিটি ভেস্তে যায়। উভয় পক্ষই অবশ্য এর জন্য একে অপরকে দায়ী করে। ইসরায়েল মধ্যস্থতাকারীদের প্রস্তাব সম্পর্কে  এখনও কোনও মন্তব্য করেনি। এই আলোচনা এমন এক সময়ে হচ্ছে যখন হামাস কয়েকদিন আগেই ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ঐ প্রস্তাবে হামাসকে নিরস্ত্র হওয়ার শর্তে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল।

শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত এবং সকল জিম্মি মুক্ত না হওয়া পর্যন্ত তিনি যুদ্ধ শেষ করবেন না। আর হামাস চায় ইসরায়েল যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিক, তারপর তারা জিম্মিদের মুক্তি দেবে।

২০০৭ সাল থেকে গাজার শাসনক্ষমতায় আছে হামাস। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ওই ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে আরও বলেন, ‘জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে’ অনুমোদন পাওয়া যে কোনও ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে গাজার শাসনভার তুলে দিতে প্রস্তুত হামাস। এটি হতে পারে পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) অথবা নতুন গঠিত প্রশাসনিক সংস্থা।

তবে নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে গাজার শাসনব্যবস্থায় পিএ’র কোনও ভূমিকাই তিনি মানেন না। যদিও এই নতুন প্রস্তাব সফল হবে কি না, তা বলা এখনই সম্ভব নয়, সূত্রটি এটিকে ‘গুরুত্বপূর্ণ মধ্যস্থতা প্রচেষ্টা’ হিসেবে বর্ণনা করেছে এবং বলেছে হামাস ‘অভূতপূর্ব নমনীয়তা’ দেখিয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )