আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : প্রধানমন্ত্রী **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা

কুড়িগ্রামে সাংবাদিকদের রিপোর্টিং বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামে জেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে দুর্যোগকালীল সময়ে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ও আর্টিকেল-১৯, ও ফ্রী প্রেস আনলিমিটেড এর অর্থায়নে এনজিও সংস্থা লাইট হাউজের বাস্তবায়নে বুধবার (১৪ মে) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের টেরেডাস হোমস সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
লাইট হাউস আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন এনজিওটির প্রধান নির্বাহী মোঃ হারুন-অর-রশিদ।
আয়োজিত এ কর্মশালায় প্রকল্পের সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।
কর্মশালায় বক্তব্য দেন লাইট হাউজের প্রধান নির্বাহী মোঃ হারুন-অর-রশিদ, দৈনিক আজকালের খবর পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, জেন্ডার সম্মতি উপদেষ্টা ওয়াহিদা ইয়াসমিন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যোগাযোগ ও গণমাধ্যম বিশেষজ্ঞ সাঈদ আশরাফুল ইসলাম সহ আইসিটি প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম ও সাংবাদিক জাকির হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণের উদ্দেশ্য, দুর্যোগের সময় রিপোর্ট করার সময় যেসব বিষয় বিবেচনা করা প্রয়োজন,  জেন্ডার সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তি, জেন্ডার সংবেদনশীল প্রতিবেদন ও জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ প্রতিবেদনে সাংবাদিক এবং সিএসও-এর ভূমিকা সহ জেন্ডার-সংবেদনশীল প্রতিবেদনের জন্য অ্যাপ/ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা।
এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৪৫ জন সংবাদকর্মী অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )