আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : প্রধানমন্ত্রী **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা

কুড়িগ্রামে নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধারে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে  বিআইডব্লিউটিএ’র বাস্তবায়নাধীন জেলার পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তিলাই এবং পুর্নভবা নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের আওতায ধরলা নদীর খনন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আলোচনা সভায়, সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ঠিকাদার এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন-বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক সাইদুর রহমান, কুড়িগ্রাম বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং বিভাগ) সমির পাল, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন,সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক প্রমূখ।
আলোচনা সভায়-বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ছাইদুর রহমান  আগত অতিথিদে অভিযোগ-অনুযোগ আমলে নিয়ে সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন।
সভায় কুড়িগ্রাাম জেলা প্রশাসক বলেন, ‘কুড়িগ্রামকে এগিয়ে নিতে সরকারের যে মহতি উদ্যোগ ‘নদী খনন’ তা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে। জেলার অন্যতম নদীগুলো বিআইডব্লিউটিএ’র মাধ্যমে সুপরিকল্পিতভাবে খনন করতে পারলে নদীগুলো আমাদের সম্পদে পরিণত হবে। এজন্য সমাজের সবাইকে নিয়ে কুড়িগ্রামের উন্নয়ন ও শহর সম্প্রসারণে কাজ করতে চাই। চাই আপনাদের সহযোগিতা। এ সময় নদী ভাঙন রোধে সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে জেলা প্রশাসক নুসরাত সুলতানা পানি উন্নয়ন বোর্ডের কাজের সুষ্ঠু পরিকল্পনা ও স্বচ্ছতার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )