আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

উলিপুরে ট্রেনে কাটা প‌ড়ে মৃত‌্যু সা‌বেক বিজি‌বি সদস‌্যর মৃত‌্যে

প্রহলাদ মন্ডল সৈকত, কু‌ড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে কাটা পড়ে মোস্তাফিজার রহমান মজনু (৬৫) নামে এক সাবেক বি‌ডিআর (বি‌জি‌বি) সদস‌্যর মৃত‌্যু হয়ে‌ছে।
রবিবার (০১ জুন) বেলা তিনটার দি‌কে পৌরসভার হায়াৎখাঁ গা‌বেরতল এলাকায় এ ঘটনা ঘটে। তি‌নি‌ উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারি এলাকার মৃত আব্দুল জলিলের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, র‌বিবার বেলা তিনটার দি‌কে চিলমারীর রমনা ‌থে‌কে পার্বতীপুরগামী লোকাল ট্রেন‌টি  উলিপুর রেল স্টেশন ছেড়ে পৌরসভার হায়াৎখাঁ গা‌বেরতল এলাকায় পৌঁ‌ছি‌লে রেললাইন ধ‌রে হাঁটার সময় ট্রেনে কাটা প‌ড়ে ঘটনাস্থ‌লেই মোস্তাফিজার রহমানের মৃত‌্যু হয়।
স্থানীয়রা আরো জানান, ট্রেন আসার আগে থে‌কেই তি‌নি লাইনের ওপর ব‌সে ছি‌লেন। তার হা‌তে ওষু‌ধের প্রেস‌ক্রিপশন ছিল। তা‌কে কিছুটা বিমর্ষ দেখা যায়।
নিহতের ছোট ভাই স্কুল শিক্ষক মিজানুর রহমান জানান, বড় ভাই ‌মোস্তা‌ফিজুর রহমান তৎকালীন বিডিআরে চাক‌রি কর‌ছি‌লেন। মাত্র ৯ বছর চাকরি ক‌রে অবসরে যান তি‌নি। এরপর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত সপ্তাহে তাকে ডাক্তার দেখানো হয়েছে। আজ সকালে হাতে প্রেসক্রিপশন নিয়ে বাড়ি থেকে বের হন। বেলা তিনটার পর খবর পাই তি‌নি ট্রেনে কাটা প‌ড়ে মারা গে‌ছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছি। বিষয়‌টি রেলও‌য়ে কর্তৃপক্ষ‌কে অবগত করা হ‌য়ে‌ছে।
এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ডিউটি অফিসার আলতাব হোসেন জানান, রমনা-পার্বতীপুর লোকাল ট্রেনে কাঁটা পরে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশকে পাঠিয়েছি।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )