আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতার বিরুদ্ধে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইউসুফ আলী নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে ভাঙনের হুমকির মুখে পড়েছে সরকারি স্থাপনা, বসতবাড়ি ও ফসলি জমি। ইউসুফ আলী উপজেলার পাথরডুবি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

জানা গেছে, ইউসুফ আলী পাথরডুবি ইউনিয়নের থানাঘাট বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া ফুলকুমার নদ থেকে বালু উত্তোলন করে বিক্রি করছেন। এতে হুমকির মুখে পড়েছে ওই ইউনিয়নের থানাঘাট বাজারের হাটশেড, বসতবাড়ি ও ফসলি জমি। ভাঙন আতঙ্কে রয়েছে তীরের বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, বারবার নিষেধ করার পরেও থামছে না বালু উত্তোলন।
স্থানীয়রা বালুখেকোদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মলিদা বেগম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘নদী থেকে এভাবে বালু তুলতে থাকলে একসময় আমাদের ঘরবাড়ি নদীতে চলে যাবে।’

রেজিয়া বেগম নামের আরেকজন বলেন, নদী থেকে বালু তোলায় আমরা ভাঙনের আতঙ্কে আছি। বালু তুলতে নিষেধ করা হয়েছে। কিন্তু বালু তোলা বন্ধ হচ্ছে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন বলেন, অবৈধ ড্রেজার দিয়ে ফুলকুমার নদী থেকে বালু উত্তোলন করায় থানাঘাট নতুন হাটসেড, নদীপাড়ের বাড়িঘর ভাঙনের হুমকিতে পড়েছে।
বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে পাথরডুবি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী প্রথমে সংবাদ কর্মীদের সাথে কথা বলতে অস্বীকৃতি জানান। পরে তিনি বলেন, নদীর দুই পাড়ের জমি আমাদের তাই বালু তুলে বিক্রি করছি।

পাথরডুবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, বালু তোলার বিষয়টি আমার জানা নেই।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, বালু তোলার খবর পেয়েছি। দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )