আজকের তারিখ- Thu-30-04-2026
 **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

শতবর্ষী কড়াই গাছের ভিতর জ্বলছে আগুন

এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে শতবর্ষী এক কড়াই গাছের ভিতরে আগুন জ্বলতে দেখা গেছে। এনিয়ে স্থানীয়দের মাঝে আলোচনা সমালোচনা করতে শোনা যাচ্ছে। অনেকে বলছেন, এটা আগুন ধরিয়ে দেয়া হয়েছে আবার কেউ বলছে এটা আল্লাহ প্রদত্ত আগুন। এদিকে সকালে দমকলবাহিনী গিয়ে সেই গাছের আগুন নিভাতে ব্যর্থ হয়েছেন।
মঙ্গলবার (১জুলাই) সকালে এমন বিস্ময়কর ঘটনাটি ঘটেছে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেলস্টেশনে।
এঘটনাটি সকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হলে উপজেলার বিভিন্ন এলাকার লোকজন, স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা ছুটে আসেন দেখতে।
এসময় স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন, আমরা লোকমুখে খবর পাই যে রমনায় গাছে আগুন লেগেছে। তাই এসে দেখি আসলেই ঘটনা সত্যি গাছে আগুন লেগেছে। তারপর শুনলাম ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন আসলে এ আগুন কোথা থেকে আসলো আমরাও বুঝতে পারছিনা।
স্কুল পড়ুয়া শিক্ষার্থী মিষ্টি বলেন, আমি সকালে স্কুলে এসে শুনতে পাই গাছের ভিতর আগুন জ্বলছে। পরে বান্ধবীদের সাথে এখানে দেখতে এসেছি।
চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক জানান, গাছটি রেলওয়ের জায়গায় আছে। আমরা সকালে গিয়েছিলাম পরে ফায়ারসার্ভিস আগুন নেভানোর জন্য সকল দিক থেকে চেষ্টা করেও আগুন নিভানো যায়নি। পরে রেলওয়ে ও বনবিভাগ কে বিষয়টি জানানো হয়েছে এখন তারা সিদ্ধান্ত নেবে গাছটির ব্যাপারে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )