আজকের তারিখ- Thu-30-04-2026
 **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

‘নিরাপদ কর্মস্থল’ চেয়ে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্স স্টাফদের মানববন্ধন

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘নিরাপদ কর্মস্থল’ চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্টাফরা। সোমবার(৩০জুন) রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন চত্বরে স্টাফদের অংশগ্রহণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত ২৮শে জুন রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফার্মাসিস্ট আবু মোত্তালেব মামুনের উপর বর্বর হামলার ঘটনা ঘটে। আমরা চাই এ বর্বর হামলায় জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা। পাশাপাশি হাসপাতালে কর্মরত অন্যান্য স্টাফদের নিরাপত্তা চাই।
বাংলাদেশ ডিপ্লোমা এসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার ব্যানারে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু কন্সালন্টেন্ট বিভাগে কর্তব্যরত ডা: উম্মে কুলসুম বিউটি, মেডিকেল টেকনোলজিস্ট আনোয়ার হোসেন,জুনিয়র ফার্মাসিস্ট জাহিদ হাসান, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর উজ্জ্বল রায়, সিনিয়র স্টাফ নার্স শারমিন নাহার, মিডওয়াইফ লতা রায়সহ অনেকে।
উল্লেখ্য গত ২৮শে জুন শনিবার দুপুরে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফার্মাসিস্ট ডিউটিতে এসে বর্বর হামলার শিকারের ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )