আজকের তারিখ- Tue-17-03-2026
 **   পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪০০ **   দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী **   ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ **   প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির **   ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ **   ট্রাম্পের সহায়তার ডাকে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না **   আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী **   চিলমারীতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহাসিক অষ্টমী স্নান মেলা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত **   চিলমারীতে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)” ২য় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   উলিপুরের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বাঁধের কাজ চলমান

ভূরুঙ্গামারীতে শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাফেজ সম্পাদক রন্জু নির্বাচিত

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জেলা ট্রাক-ট্যাংকলড়ী, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের উপজেলা উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে ভূরুঙ্গামারী মহিলা কলেজ কেন্দ্রে।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ২৩৩ জন। তার মধ্যে ১ হাজার ১২৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষে গণনা শেষে রাতেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।সভাপতি পদে নির্বাচন ছিল জমজমাট। এতে চেয়ার প্রতীকে হাফেজ আলী ৬৫৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাতা প্রতীকের জয়বর আলী, যিনি পেয়েছেন ৪৩২ ভোট।

সাধারণ সম্পাদক পদে হেলিকপ্টার প্রতীকের রঞ্জু মিয়া বিপুল ভোটে জয়ী হন। তিনি পেয়েছেন ৭১৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মমিনুল হক মমিন ট্রাক্টর প্রতীকে পেয়েছেন ৩১৮ ভোট।সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিঠু মিয়া ও ফজল হক। সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন হাছেন আলী ও আবু সাঈদ। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন নাজমুল হক। অর্থ সম্পাদক পদে জয়ী হন শফিকুল ইসলাম মন্ডল। সড়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মানিক মিয়া ও শেখ ফরিদ। দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হন হানিফুর রহমান ভুট্টু।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হন গোলাপ উদ্দিন। কল্যাণ, ধর্ম ও ক্রীড়া সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন তোফাজ্জল হোসেন মোফা। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এমদাদুল হক লিটন ও শফিকুল ইসলাম।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আসাদুল হক। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সালাম। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সজিবুর রহমান সজিব, আলাউদ্দিন সরকার, রইচ উদ্দিন বাদশ এবং মিজানুর রহমান নান্নু।

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংগঠনের নেতৃত্বে নতুন প্রাণ সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )