আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : প্রধানমন্ত্রী **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা

ইরাকে শপিং মলে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৬৯

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের আল-কুত শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি আরও বেড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ। আগুন লাগার পর থেকে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছে উদ্ধারকর্মীরা। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রাদেশিক গভর্নরের বরাত দিয়ে আইএনএ জানায়, আগুনে দগ্ধ হয়ে অন্তত ৬৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ঘটনার পর হাসপাতাল ও মর্গে স্বজনদের খোঁজে ভিড় করছেন স্থানীয়রা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, শহরের একটি পাঁচতলা ভবনে আগুন জ্বলছে এবং অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। তবে বার্তা সংস্থা রয়টার্স এই ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বুধবার রাতে শপিং মলটির প্রথম তলায় একটি এয়ার কন্ডিশনার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ভবনটিতে থাকা অনেকেই সময়মতো বের হতে না পারায় হতাহতের সংখ্যা এতোটা বেড়ে যায়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৪৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ধ্বংসস্তূপে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। ফরেনসিক বিভাগের কর্মকর্তারা আগুনে পুড়ে যাওয়া মৃতদেহ শনাক্তে কাজ করছেন।
৫১ বছর বয়সী আলী কাজিম রয়টার্সকে জানান, এই ঘটনায় তার চাচাতো ভাই, ভাইয়ের স্ত্রী ও তিন সন্তান নিখোঁজ রয়েছেন। তিনি হাসপাতাল ও ধ্বংসস্তূপের মধ্যে ছুটে বেড়াচ্ছেন তাদের খোঁজে।
এর আগে বুধবার মধ্যরাতে ঘটনার পরপরই মৃতের সংখ্যা ছিল ৫০ জন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে আরও মৃতদেহ মিলতে থাকায় সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৯-এ। ভয়াবহ এই দুর্ঘটনায় আল-কুত শহরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় প্রশাসন আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে। ভবনের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি কিংবা অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )