আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : প্রধানমন্ত্রী **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা

উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম কানাডার পিকনিক অনুষ্ঠিত

মাহবুব ওসমানী, টরন্টো, কানাডা থেকে: বাংলাদেশি সংস্কৃতি ও ঐক্যের উজ্জ্বল প্রতিচ্ছবি হয়ে উঠেছিল “ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম কানাডার পিকনিক ২০২৫”। উৎসবমুখর পরিবেশে গত ২০ জুলাই টরন্টোর ইটি সেটন পার্কে অনুষ্ঠিত হয় এই বহুল প্রতীক্ষিত আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হওয়া এই দিনটি ছিল প্রাণের স্পন্দনে ভরপুর।

চার শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন এই আনন্দঘন পিকনিকে। সকাল থেকেই পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, ছোট-বড় সবার উপস্থিতিতে পার্কজুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস আর প্রাণচাঞ্চল্য।

আয়োজনে ছিল প্রাণের ছোঁয়া

সকালের নাস্তায় ছিল টিএসসি চত্বরের স্মৃতি জাগানো চিতই পিঠা ও মধুর ক্যান্টিনের চা! দুপুরে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী পোলাও, মাটন রেজালা, মুরগির রোস্ট, কাবাব ও সবজি, সাথে ছিল মিষ্টি রসগোল্লা। বিকেলে হাকিম চত্বরের ঝালমুড়ি ও ঠান্ডা তরমুজে জমে ওঠে আড্ডা!

দিনভর চলেছে খেলাধুলা, শিশুদের বিনোদনমূলক কার্যক্রম, গান, এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র, যেখানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় নানা উপহার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতীকী লাল বাসের সঙ্গে অনেকেই ছবি তুলেন।

সফল আয়োজনের নেপথ্যে ছিল নিরলস পরিশ্রম

ফোরামের বর্তমান সভাপতি রোকেয়া সুলতানা বলেন, “এই বন্ধন যেন আরও দৃঢ় হয়, এই প্রত্যাশা নিয়ে আমরা সামনের দিনগুলোতে আরও চমৎকার আয়োজনের অপেক্ষায় আছি।”

অনুষ্ঠানটির সফল সমাপ্তিতে সংগঠনের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম হিরু বলেন, “অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এই বৃহৎ আয়োজনের অংশ হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান ও ধন্য মনে করছি। এটি ছিল একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সফল পিকনিক। যদি অনিচ্ছাকৃত কোনো ভুলত্রুটি হয়ে থাকে, তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।”

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কামরুল হাফিজ আহমেদের অবদান ছিল অনন্য। হিরু কৃতজ্ঞতা জানান সভাপতি রোকেয়া সুলতানা, উপদেষ্টা আব্দুল হালিম মিয়া, শাহিদুল ইসলাম মিন্টু এবং ইশতিয়াক উদ্দিন আহমেদ-এর প্রতি।

পিকনিক কনভেনর আবুল হাসেম-এর নেতৃত্বে যাঁরা নিরলসভাবে কাজ করেছেন, তাঁদের মধ্যে ছিলেন ফখরুদ্দিন আহমেদ, মো. আক্তার জামান, আসমা হক, ফেরদৌস মেহেদি, আনোয়ারুল আজিম, ফজলে রাব্বি, বিপ্লব, কাজী কাওসার সহ নির্বাহী কমিটির সকলে।

বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় খন্দকার সোহেল, হাবিবুল্লাহ পারভেজ, সাজেদুন নাহার, ফারজানা লিনা, ইয়াসমিন বেগম, নূরুন নাহার ও মজহারুল ইসলামকে যাঁদের নিষ্ঠা ও আন্তরিকতা এই আয়োজনকে সফল ও স্মরণীয় করে তুলেছে।

প্রবাসের বুকে এমন মিলনমেলা শুধু বিনোদনের নয়, বরং তা বাংলাদেশি কমিউনিটির মধ্যে সম্প্রীতি, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও মজবুত করে তোলে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )