আজকের তারিখ- Tue-17-03-2026
 **   পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪০০ **   দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী **   ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ **   প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির **   ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ **   ট্রাম্পের সহায়তার ডাকে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না **   আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী **   চিলমারীতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহাসিক অষ্টমী স্নান মেলা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত **   চিলমারীতে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)” ২য় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   উলিপুরের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বাঁধের কাজ চলমান

বগুড়ায় ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে গাক-এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন

জি এম রাঙ্গা: দেশের শীর্ষস্থানীয় ও জাতীয় পর্যায়ের বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক), তাদের সমৃদ্ধি কর্মসূচির আওতায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। ৩ আগস্ট, বগুড়া জেলার গাবতলী ও সারিয়াকান্দি উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়। কর্মসূচির অংশ হিসেবে, সমৃদ্ধি প্রকল্পের আওতায় থাকা সুবিধাভোগীদের মধ্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। বিতরণকৃত চারাগুলোর মধ্যে কাঁঠাল এবং পেয়ারা গাছের চারা উল্লেখযোগ্। এছাড়া, পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে দুটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাক-এর সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার, যিনি এই কার্যক্রমের গুরুত্ব সম্পর্কে নানা দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ ইব্রাহিম আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন অপর প্রকল্প সমন্বয়কারী মোঃ সাদিকুল হাসান, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, প্রবীণ সদস্য, যুব প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, উপকারভোগী সদস্য, মিডিয়া কর্মী এবং তাদের অভিভাবকবৃন্দ। গাক কর্তৃপক্ষ আশা করছেন, এই ধরনের কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ফলজ বৃক্ষরোপণে সাধারণ মানুষকে উৎসাহিত করবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )