আজকের তারিখ- Tue-17-03-2026
 **   পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪০০ **   দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী **   ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ **   প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির **   ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ **   ট্রাম্পের সহায়তার ডাকে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না **   আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী **   চিলমারীতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহাসিক অষ্টমী স্নান মেলা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত **   চিলমারীতে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)” ২য় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   উলিপুরের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বাঁধের কাজ চলমান

বাংলাদেশ আনসার-ভিডিপি ক্রীড়া দলের সাথে মহাপরিচালক’র মতবিনিময় : মাদক থেকে দূরে থাকার কঠোর নির্দেশনা

জি এম রাঙ্গা : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি আনসার ভিডিপি ক্রীড়া দলের কোচ ও খেলোয়াড়দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এ সময় তিনি আসন্ন জাতীয় প্রতিযোগিতাগুলোতে ভালো ফলাফলের জন্য খেলোয়াড়দের সর্বোচ্চ প্রস্তুতি ও মনোবল ধরে রাখার আহ্বান জানান।

গত ৩রা আগস্ট, ২০২৫ তারিখে ঢাকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদর দপ্তরের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় মহাপরিচালক বাহিনীর ক্রীড়া দলের গৌরবময় ইতিহাস ও বিভিন্ন অর্জন তুলে ধরেন। তিনি ক্রীড়াবিদদের উদ্দেশে বলেন, “মাদকদ্রব্য থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। শুদ্ধ জীবনযাপন, বাহিনীর মর্যাদা রক্ষা এবং সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনই হবে আপনাদের মূল লক্ষ্য।” এ সময় তিনি ভাতাভোগী খেলোয়াড়দের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়েও সবাইকে অবহিত করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি, উপ-মহাপরিচালক প্রশিক্ষণ মোঃ রফিকুল ইসলাম, বিভিএম, পিভিএমএস, বিভিএমএস এবং বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মির্জা সিফাত-ই-খোদা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে, মহাপরিচালক সদ্য সমাপ্ত জাতীয় বক্সিং প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়সহ কৃতিত্বপূর্ণ অবদান রাখা নির্বাচিত খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা ও পুরস্কার প্রদান করেন। এছাড়াও, তিনি বক্সিং দলকে এক লক্ষ টাকার বিশেষ আর্থিক প্রণোদনা দে। এই সম্মাননা ও পুরস্কার ক্রীড়া দলের সদস্যদের জন্য নতুন করে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্য কর্মকর্তা, খেলোয়াড়গন, ব্যাটালিয়ান সদস্য ও কর্মচারী প্রমূখ উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )