আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

ভূরুঙ্গামারীতে লাইসেন্স নবায়ন না করায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও সিলগালা

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাইসেন্স নবায়ন না করে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করার অভিযোগে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সিলগালা করে।

সিলগালা করে দেয়া ডায়াগনস্টিক সেন্টার দুটি হলো- আপডেট ডায়াগনস্টিক সেন্টার ও জনসেবা ডায়াগনস্টিক সেন্টার।

এ সময় কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা: স্বপন কুমার বিশ্বাস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েমসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা: স্বপন কুমার বিশ্বাস বলেন, ‘ডায়াগনস্টিক সেন্টার দুটি দীর্ঘদিন ধরে লাইসেন্স নবায়ন না করে তাদের কার্যক্রম পরিচালনা করছে। তাদের বারবার লাইসেন্স নবায়ন করতে বলা হলেও তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে লাইসেন্স নবায়ন করা থেকে বিরত ছিল।’

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র বলেন, ‘ডায়াগনস্টিক সেন্টার দুটিকে সতর্ক করতে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। সেইসাথে ডায়াগনেস্টিক সেন্টার দুটি সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )