আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘তোমরা হবে স্বপ্নে-রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়’- প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেয়া হয়। বাংলাদেশ ছাত্র শিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখা এ সংবর্ধনার আয়োজন করে।
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী উপজেলার ৫০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, উপহার সামগ্রী ও গাছের চারা প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র, ওসি আল হেলাল মাহমুদ, কুড়িগ্রাম-১ আসনের জামায়াতে সংসদ সদস্য প্রাথী অধ্যাপক আনোয়ারুল ইসলাম,সাবেক প্রধান শিক্ষক ফেরদৌস আহমেদ, জামায়াতের উপজেলা সহ-সেক্রেটারি মিজানুর রহমান, কুড়িগ্রাম জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মোবাশ্বের রাশেদীন ও উপজেলা ছাত্র শিবির সভাপতি আরিফল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
কৃতি শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী, তানভির হাসান তামিম তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, আজকে আমাদের যে সংবর্ধনা দেয়া হলো তা আমাদেরকে আগামীতে আরো ভালো ফলাফল করতে উৎসাহিত করবে।
এছাড়া কৃতি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জন ও ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন প্রদান করা হয়।








Leave a Reply