আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : প্রধানমন্ত্রী **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজিবপুরে মানববন্ধন ও বিক্ষোভ 

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : গাজিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কুড়িগ্রামের  রাজিবপুর উপজেলায়  সাংবাদিকবৃন্দ।
বুধবার  (১৩ আগস্ট) বেলা আড়াইটায় রাজিবপুর  শহরের সুপার  মার্কেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চর রাজিবপুর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমানের  সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায়
বক্তব্য রাখেন মানবকন্ঠের  রাজিবপুর  প্রতিনিধি সহিজল ইসলাম সজল, চর রাজিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কন্ঠ সাংবাদিক সোহেল রানা স্বপ্ন ও সাংবাদিক জিয়াউর রহমান জিয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়ন হলেও কোনো সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর-রুনি হত্যাকাণ্ড তার জ্বলন্ত উদাহরণ। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মাধ্যমে পুরো সাংবাদিক সমাজ নিরাপত্তা ও ঝুঁকির মধ্যে পড়েছে। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত। তাই দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। এই হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। খুনীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চর রাজিবপুর প্রেসক্লাবের সহ সভাপতি নুরুল আমিন,  আলতাফ হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বিএস-সি ও মোখলেছুর রহমান, অর্থ সম্পাদক আরিফ মাহমুদ, সদস্য ময়নুল ও আলমগীর।  রাজিবপুর প্রেসক্লাবে সাংবাদিক আল আমিন ও রাকিব।
এসময় আরও উপস্থিত ছিলেন, রাজিবপুর উপজেলা যুব দলের আহবায়ক রোস্তম মাহমুদ লিখন, ছাত্রদলের সদস্য সচিব নাজমুল মাহমুদ, কৃষক দলের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান,রাজিবপুর ইউনিয়ন ছাত্রদলের  যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা,মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুয়েল রানা প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )