আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

একটি দল ‘জান্নাতের টিকিট বিক্রি’ করে ভোটের বৈতরণী পার হতে চায়: সালাহউদ্দিন

যুগের খবর ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘দেশে একটি রাজনৈতিক দল-যারা ধর্মের নামে রাজনীতির ব্যবসার মাধ্যমে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে নারীরা নির্যাতিত হয়।’ শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে ধর্ম ও জাতির বিভাজন থাকবে না উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘সবাই সমান অধিকার ভোগ করবে, সবার নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। জুলাই জাতীয় সনদ সইয়ের মাধ্যমে আইনি ভিত্তি হয়েছে, এই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে প্রতিপালনের জন্য বিএনপি অঙ্গীকারবদ্ধ।’
তিনি বলেন, ‘দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতি করে, জান্নাতের টিকিট দেওয়ার কথা বলে। তারা চায় নারীরা যাতে বন্দি থাকে, তাই তারা বলছে নারীর কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা। কিন্তু এতে যে নারীর কর্মসংস্থান কমে যাবে। কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীদের চাকরি দিতে চাইবে না অনেকে, যারা এ বক্তব্য দিচ্ছেন তাদের উদ্দেশ্য খারাপ। তারা নারীদের উন্নয়ন, দেশের উন্নয়ন চায় না।’

বিএনপির এই নেতা বলেন, ‘নারীদের রাষ্ট্রীয় সামাজিক পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে নারীরা এগিয়ে যেতে পারে। ৩১ দফার মাধ্যমে নারীর নিরাপত্তা নিশ্চিত হবে, যাতে এগিয়ে যাবে নারী ও দেশ।’
একই দিনে নির্বাচন এবং গণভোটকে স্বাগত জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণভোট দিয়ে সংবিধান সংশোধন হবে না, সেজন্য সংসদ প্রয়োজন।’

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )