আজকের তারিখ- Wed-29-04-2026
 **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী **   উলিপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন **   ‘নারীর জায়গা আলমারিতে নয়…’, ‘পাঞ্জাব কিংসের ট্রফি’ মন্তব্য প্রসঙ্গে প্রীতি **   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ **   ফের অন্তঃসত্ত্বা ৪০ বছরের দীপিকা

রাজারহাট নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থার উদ্যোগে ৫ শতাধিক শীতবস্ত্র বিতরণ

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় শীতার্ত নির্মাণ শ্রমিকসহ মানুষের মাঝে ৫ শতাধিক শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন। মঙ্গলবার(৬জানুয়ারী) সন্ধ্যায় সংস্থার কার্যালয়ে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা অফিসার ও শিক্ষানুরাগী সমাজ হৈতেষী আলহাজ্ব মনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সহ সভাপতি এম আজিজুল হক। এসময় প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ ও সংস্থার কার্যকরি কমিটির নেতৃবৃন্দ শীতার্ত শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহা. আব্দুস ছাত্তার সরদার, সভাপতি মো. রাজা মিয়া ও সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সা. সম্পাদক মো. আব্দুল জলিল , কোষাধ্যক্ষ এরশাদুল হক , সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বসুনিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর হোসেন , ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হোসেন আলী, শিক্ষা ও সংষ্কৃতিক সম্পাদক সাহেদুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ছপিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ফজলুল হক, কার্যকরি সদস্য মোজাম্মেল আলী ও মহুবর রহমান। রাজারহাট নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থা সমাজ কল্যাণ মন্ত্রনালয় থেকে নিবন্ধিত একটি স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতিবছর শীতার্ত ও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগীতা করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )