আজকের তারিখ- Fri-17-04-2026

এশা-তারাবির নামাজ পড়তে পারবেন ১২ জন

যুগের খবর ডেস্ক: করোনা পরিস্থিতিতে রমজান মাসে মসজিদগুলোতে ১০ জন মুসল্লি ও দু’জন হাফেজসহ মোট ১২ জন এশা ও তারাবির নামাজ আদায়ের সুযোগ পাবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ধর্ম প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান।
এছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। এর সঙ্গে ইতোপূর্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জারি করা মসজিদে জুমা ও জামাত বিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে।
এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত নির্দেশনাসহ ২৪ এপ্রিল (শুক্রবার) একটি সার্কুলার জারি করবে বলেও জানিয়েছেন আনোয়ার হোসাইন।
চাঁদ দেখা গেলে আগামী শনিবার থেকে রোজা শুরু হতে পারে। আর চাঁদ দেখার দিন থেকেই তারাবির নামাজের বিধান রয়েছে।
জনসমাগম এড়িয়ে চললে অত্যন্ত ছোঁয়াছে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া যায় বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে আসছেন। করোনা থেকে রক্ষায় দেশে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, কয়েক দফা বাড়িয়ে আপাতত ৫ মে পর্যন্ত এই ছুটি চলবে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )