আজকের তারিখ- Wed-22-04-2026
 **   চিলমারীতে “কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের” কর্মশালা অনুষ্ঠিত **   কুড়িগ্রামে বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার **   উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান **   ‎চিলমারীতে “এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা” ও কলম বিতরণ **   আজ থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু **   স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন **   তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা **   কুড়িগ্রামে দেড় সহস্রাধিক কেন্দ্রে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু- **   তরুণ প্রজন্মকে ‘হুজ হু’ সম্মাননা উৎসর্গ করলেন ববিতা **   বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবায়িত ইএসডিও’র “সীড্স”কর্মসূচী পরিদর্শন করেছেন নরওয়ের দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের প্রতিনিধি দল। সোমবার (২০এপ্রিল) স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি মিস ক্রিস্টিন বিয়োরা’র(কৎরংঃরহ ইরড়ৎধ) নেতৃত্বে একটি পরিদর্শন টিম প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্ট্রমি ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান ভূঁইয়া, কর্মসূচী ব্যবস্থাপক (ইআই) চন্দন কুমার সরকার এবং ঢাকা অফিসের অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও ইএসডিও’র প্রধান কার্যালয়ের প্রতিনিধি আবু জাফর নুর, হেড অব ফিল্ড অপারেশন ও সীড্স কর্মসূচীর ফোকাল পারসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
পরিদর্শন টিম কুড়িগ্রাম সদর, উলিপুর ও রাজারহাট উপজেলাসহ বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে দেখেন। তারা উলিপুর উপজেলার বগুলাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত চাইল্ড ক্লাব, সাদুয়াদামারহাট গ্রামের জনসংগঠন, দাসেরহাটে জ্বলেশ^রী আঙ্গিনার কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম এবং রাজারহাট উপজেলার কিশোরী ফোরাম ও টিভেট সদস্যদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে দাতা সংস্থার প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন এবং ইএসডিও’র উদ্যোগকে প্রশংসা করেন। তারা জানান, এ ধরনের কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ২০১৯ সাল থেকে কুড়িগ্রাম জেলার ৩টি উপজেলার ৯টি ইউনিয়নে “সীড্স”প্রকল্প বাস্তবায়ন করে আসছে। প্রকল্পটি ২০২৮ সাল পর্যন্ত চলমান থাকবে এবং এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )