আজকের তারিখ- Tue-28-04-2026
 **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী **   উলিপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন **   ‘নারীর জায়গা আলমারিতে নয়…’, ‘পাঞ্জাব কিংসের ট্রফি’ মন্তব্য প্রসঙ্গে প্রীতি **   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ **   ফের অন্তঃসত্ত্বা ৪০ বছরের দীপিকা **   চিলমারীতে “শিশু আয়শা সিদ্দিকার হত্যার বিচারের দাবিতে” বিক্ষোভ-মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন **   ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী **   ডিগ্রি পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি করে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর **   সরকারের মূল লক্ষ্য মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া : প্রধানমন্ত্রী

‘নারীর জায়গা আলমারিতে নয়…’, ‘পাঞ্জাব কিংসের ট্রফি’ মন্তব্য প্রসঙ্গে প্রীতি

স্পোর্টস ডেস্ক: প্রীতি জিনতাকে পাঞ্জাব কিংসে ‘ট্রফি’ বলে তির্যক মন্তব্য করা হয়েছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল-এ পাঞ্জাব কিংসের দুর্দান্ত পারফরম্যান্স উদযাপন করার সময় প্রীতি এই মন্তব্যের জবাব দিলেন। এই মন্তব্যের বিরুদ্ধে তিনি দৃঢ়ভাবে প্রতিবাদ জানিয়েছেন এবং নারীদের জন্য এই ধরনের তকমা কেন সমস্যাজনক, তা তুলে ধরেছেন।

এক্স-এ এক ইন্টারেক্টিভ প্রশ্নোত্তর পর্বে বলিউড অভিনেত্রী তাঁকে ‘ট্রফি’ বলা একটি মন্তব্যের জবাব দেন এবং স্পষ্ট করে দেন যে, কেন এই ধরনের তুলনা কারও কাছেই গ্রহণযোগ্য নয়। প্রীতি বলেন, ‘ধন্যবাদ, এটা খুব মিষ্টি কথা, কিন্তু সত্যি বলতে গেলে, কোনও নারীই ট্রফি হতে চায় না। ট্রফি কেনা যায়, নারীদের নয়! ট্রফি রাখা হয় কাঁচের আলমারিতে আর একজন নারীর জায়গা কাঁচের আলমারিতে নয়, আপনার জীবনে এবং আপনার হৃদয়ে।’
এ সময় তিনি তাঁর আসন্ন সিনেমা নিয়েও কথা বলেন। ‘লাহোর ১৯৪৭’ প্রসঙ্গে প্রীতি বলেন, ‘আমি সব সময়ই একটি পিরিয়ড ফিল্ম করতে চেয়েছিলাম, তাই আমি ‘লাহোর ১৯৪৭’-এ কাজ করেছি। আর অবশ্যই, আমার অন্যতম প্রিয় পরিচালক রাজ কুমার সন্তোষীর সঙ্গে এবং সানির সঙ্গে কাজ করাটা সব সময়ই আনন্দের।’ তিনি আরও বলেন যে, ছবিটি ‘বিভাজন ও ঘৃণার সময়ে ভালোবাসার এক গল্প’ তুলে ধরে, যা তাকে এই প্রকল্পের প্রতি আকৃষ্ট করেছিল।
তাঁর অন্য ছবি ‘ভাইব’ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভাইব খুবই মজার ও হালকা মেজাজের একটি ছবি এবং ‘লাহোর ১৯৪৭’-এর তীব্রতার পর এটা করতে পেরে দারুণ লেগেছে।’ তিনি আরও জানান যে, দু’টি ছবিই এই বছর মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )