আজকের তারিখ- Tue-28-04-2026
 **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী **   উলিপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন **   ‘নারীর জায়গা আলমারিতে নয়…’, ‘পাঞ্জাব কিংসের ট্রফি’ মন্তব্য প্রসঙ্গে প্রীতি **   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ **   ফের অন্তঃসত্ত্বা ৪০ বছরের দীপিকা **   চিলমারীতে “শিশু আয়শা সিদ্দিকার হত্যার বিচারের দাবিতে” বিক্ষোভ-মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন **   ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী **   ডিগ্রি পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি করে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা

যুগের খবর ডেস্ক: দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক অভিবাসন সম্প্রসারণের পাশাপাশি বাণিজ্য, শিল্প ও জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও বেলারুশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকো সৌজন্য সাক্ষাৎ করলে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় পক্ষ কৃষি, প্রতিরক্ষা, বস্ত্র ও তৈরি পোশাকশিল্প, দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক অভিবাসন, তথ্যপ্রযুক্তি, ওষুধশিল্প এবং পাট খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
তারা দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি আরও সুদৃঢ় করতে জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির গুরুত্বের ওপরও জোর দেন।
উভয় পক্ষ একমত হন যে, চিহ্নিত অগ্রাধিকার খাতে আলোচনা ত্বরান্বিত ও সহযোগিতা এগিয়ে নিতে ফরেন অফিস কনসালটেশনসহ বিভিন্ন দ্বিপক্ষীয় প্রক্রিয়া আরও ঘন ঘন আয়োজন করা উচিত।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে বেলারুশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান।
রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে বেলারুশ সরকারের প্রস্তুতির কথা ব্যক্ত করেন।
বৈঠকের শেষে উভয় পক্ষ আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের প্রশংসা করেন এবং আগামী বছরগুলোতে বাংলাদেশ-বেলারুশ সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করতে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )