আজকের তারিখ- Wed-29-04-2026
 **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী **   উলিপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন **   ‘নারীর জায়গা আলমারিতে নয়…’, ‘পাঞ্জাব কিংসের ট্রফি’ মন্তব্য প্রসঙ্গে প্রীতি **   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ **   ফের অন্তঃসত্ত্বা ৪০ বছরের দীপিকা

‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক: আগামী ৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া গোল্ড গালা ২০২৬-এ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ সম্মাননা প্রদান করা হবে।

আয়োজকদের ভাষ্য, গত আড়াই দশক ধরে এশীয় ও পাশ্চাত্য বিনোদন জগতের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলেছেন প্রিয়াঙ্কা। বলিউড ও হলিউড—দুই অঙ্গনেই সমান দক্ষতায় কাজ করে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।

২০০২ সালে তামিল চলচ্চিত্র ‘থামিজান’ দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করেন প্রিয়াঙ্কা। পরের বছর ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর ‘ফ্যাশন’, ‘বার্ফি’, ‘মেরি কম’, ‘দ্য স্কাই ইজ পিংক’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে।

পরে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অবস্থান শক্ত তৈরি করেন তিনি। জনপ্রিয় সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে হলিউডে যাত্রা শুরু করে ‘সিটাডেল’ ও ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’-এর মতো বড় প্রজেক্টে কাজ করেছেন। বর্তমানে তিনি নতুন সিরিজ ‘হুইটলি’ নিয়ে ব্যস্ত রয়েছেন।

অভিনয়ের পাশাপাশি প্রিয়াঙ্কা একজন সফল প্রযোজক, গায়িকা ও লেখকও। তার প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল প্যাবল পিকচার্স আঞ্চলিক ভাষার গল্পকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরেছে।

তাদের প্রযোজনায় নির্মিত ‘দ্য হোয়াইট টাইগার’ আন্তর্জাতিক অস্কার মনোনয়নও পেয়েছিল।

সমাজসেবামূলক কাজেও রয়েছে তার সক্রিয় ভূমিকা। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শিশু অধিকার ও মেয়েদের শিক্ষার পক্ষে দীর্ঘদিন কাজ করছেন তিনি। এর আগে তিনি পদ্মশ্রীসহ একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘শিল্পের কোনো সীমানা নেই। ভাষা, ভূগোল বা সংস্কৃতি যাই হোক, একজন শিল্পীর স্বপ্ন সর্বজনীন। এই সম্মান আমাকে আরও দায়বদ্ধ করছে।’

প্রিয়াঙ্কা চোপড়া ছাড়া একই অনুষ্ঠানে কিংবদন্তি অ্যাকশন তারকা জেট লি পাবেন ‘গোল্ড লিজেন্ড অনার্স’, আর সিমু লিউ পাচ্ছেন ‘গোল্ড মোগল অনার্স’।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )