আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : প্রধানমন্ত্রী **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা

অর্ধশতাধিক যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ায় বিমান নিখোঁজ

যুগের খবর ডেস্ক: অর্ধশতাধিক যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ায় একটি বোয়িং ৭৩৭ বিমান নিখোঁজ হয়েছে। বিমানটি রাজধানী জাকার্তা থেকে উড্ডয়ন করার পর রাডারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ওই বিমানে থাকা আরোহীদের ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিমানটি সাগরের ওপরে ১০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় নিখোঁজ হয়েছে। ফলে এটি সাগরে বিধ্বস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রিয়িজায়া বিমানটি শনিবার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়ন করেছিল। এটি জাকার্তা থেকে পশ্চিমাঞ্চলীয় কালিমানতান প্রদেশের পোন্তিয়ানাক শহরের দিকে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বোয়িং ৭৩৭-৫০০ বিমানটি ১০ হাজার ফুট উচ্চতা থেকে সাগরে বিধ্বস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাকার্তার বিমানবন্দর থেকে উড্ডয়নের চার মিনিটের মাথায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।
ফ্লাইটরাডার২৪ এক টুইট বার্তায় জানিয়েছে, ‘আমরা একটি বোয়িং ৭৩৭-৫০০ বিমানের নিখোঁজের বিষয়ে খোঁজ রাখছি। আমরা খুব দ্রুত এ বিষয়ে আরো তথ্য পাব বলে ধারণা করছি।’
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )