আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : প্রধানমন্ত্রী **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা

অভিষেক ভাষণে ঐক্যের ডাক দেবেন বাইডেন

যুগের খবর ডেস্ক: অভিষেক ভাষণে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের আনীত চার বছরের বিভাজন ও ঘৃণ্য মনোবৃত্তি অবসানের ডাক দেবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। দেশের ইতিবাচক ও আশাবাদী মতাদর্শের কথাও তুলে ধরবেন প্রবীণ এ রাজনীতিক। তিনি মিলে মিশে কাজ করতে ঐক্যের ডাক দেবেন।

সোমবার বাইডেন প্রশাসনে হোয়াইট হাউসের সম্ভাব্য কমিউনিকেশন ডিরেক্টর কেইট বেডিংফিল্ড জানিয়েছেন এ কথা। সংবাদমাধ্যম এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর ওয়াশিংটন পোস্টের।

কেইট বেডিংফিল্ড বলেন, নতুন নেতা আমেরিকানদের একত্রে কাজ করার জন্য নতুন পথের নির্দেশনা দেবেন। জো বাইডেন মনে করেন, দেশজুড়ে আমেরিকানরা এখন সেটাই চায়। তারা চায়, এমন এক সরকার, যারা সঠিক কাজটি করতে পারবে। আমেরিকানদের দৈনন্দিন কাজকর্মে একে অন্যের সহায়তা করবে এটাই চায় সবাই।

২০ জানুয়ারি অভিষেক অনুষ্ঠান বাইডেনের। এ উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢাকা যুক্তরাষ্ট্র। কংগ্রেস ভবন ক্যাপিটলের সুরক্ষায় ২৫ হাজারেরও বেশি ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করা হয়েছে। তাদের প্রত্যেককে আবার ব্যাকগ্রাউন্ড যাচাই করে দেখা হচ্ছে কোনো উগ্রপন্থী কি-না। এ কাজে দেশটির সামরিক বাহিনীকে সহায়তা করছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

গত ৬ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকরা ক্যাপিটলে হামলা চালিয়েছিলেন। ওই ঘটনায় পাঁচজন নিহত হন ও মার্কিন আইনপ্রণেতারা আত্মরক্ষার্থে লুকিয়ে পড়তে বাধ্য হন। এ ঘটনার জেরে ক্যাপিটল ঘিরে বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )