আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : প্রধানমন্ত্রী **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা

১০ দেশের নিয়ন্ত্রণে ৭৫ ভাগ টিকা ১৩০ দেশ এখনও টিকা পায়নি: জাতিসংঘ মহাসচিব

যুগের খবর ডেস্ক: মাত্র ১০টি দেশ সব টিকার ৭৫ শতাংশ দখল করেছে বলে সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। দেশগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করে গুতেরেস বলেন, ১৩০টি দেশ এখনও টিকার একটি ডোজও হাতে পায়নি।
জাতিসংঘের সেক্রেটারি কাউন্সিলের শীর্ষ পর্যায়ের একটি বৈঠকে বুধবার গুতেরেস এসব কথা বলেন। খবর আল জাজিরার।
টিকা বণ্টনের এমন ঘটনাকে জাতিসংঘ মহাসচিব ‘বন্যভাবে অসম ও অনৈতিক’ বলে মন্তব্য করে বলেন, ‘কঠিন এই সময়ে বিশ্ববাসীর সামনে ভ্যাকসিন সমতাই সবচেয়ে বড় নৈতিক পরীক্ষা।’ সমানভাবে ভ্যাকসিন সরবরাহ করতে জরুরিভাবে বৈশ্বিক টিকা সরবরাহ কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
জাতিসংঘের বৈঠকে অসমভাবে ভ্যাকসিন বণ্টনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও আলোচনা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণার পর ভ্যাকসিন পেতে উঠেপড়ে লাগে কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই অধিকাংশ ভ্যাকসিন নিজের দেশের জন্য অগ্রিম কিনে নেওয়ার চেষ্টা করেন। এরপর ব্রিটেন, ইতালি, স্পেন, ব্রাজিলও একই ধরনের পদক্ষেপ নেয়।
এশিয়ায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সরবরাহ করছে ভারতের সিরাম ইনস্টিটিউট। তাদের সঙ্গে আগেভাগে যোগাযোগ করায় ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )