আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : প্রধানমন্ত্রী **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা

চিলমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ উদযাপন

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩-২৯ এপ্রিল/২০২১দিবসটি যথাযথভাবে পালন উপলক্ষ্যে জাতীয় কর্ম-পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে চিলমারী উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ দিবসটি উদযাপন করে। সঙ্গ প্রকল্পের সহযোগিতায় জাতীয় পুষ্টি সপ্তাহে বিভিন্ন মসজিদে মুসুল্লীদের, বিভিন্ন বাজার, দোকান, পাড়া মহল্লায় জনসাধারনের মাঝে করোনা ভাইরাস ও পুষ্টি বিষয়ক লিফলেট বিতরন ও বিভিন্ন প্রতিষ্ঠানে পুষ্টিবার্তা বিষয়ক ফেস্টুন ঝুলানো এবং রিক্সার পিছন অংশে পুষ্টি তথ্য যুক্ত স্টিকার লাগানো, রিক্সা-ভ্যানচালকদের মাঝে টি-শার্ট বিতরন করেন। পুষ্টি সপ্তাহ-২০২১ কর্ম-পরিকল্পনার অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। অন্যান্যের মধ্যে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জোবায়ের হোসাইন, সঙ্গ প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আহসানুল কবীর এবং চিলমারী প্রেস ক্লাব সভাপতি ও উপজেলা পুষ্টি কমিটির সদস্য এস, এম নুরুল আমিন সরকার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )